দু’দিন ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, কারা পাবেন?

Published:

West Bengal Holiday

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই মতোই আগামী 23 ও 29 এপ্রিল দুই দফায় রাজ্যের নির্বাচন। মূলত সে কারণেই এবার ভোটের দুই দিন রাজ্যজুড়ে ছুটি (West Bengal Holiday) ঘোষণা করে দিল সরকার। অর্থ দপ্তরের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের দুইদিন যাতে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্যেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে বেতন সহ ছুটি ঘোষণা করা হচ্ছে।

ভোটের দুইদিন ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংস্থা

অর্থ দপ্তরের তরফে প্রকাশিত নির্দেশিকায় একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে ভোটের দুই দিন অর্থাৎ 23 ও 27 এপ্রিল দিন দুটিতে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় সমস্ত সরকারি দপ্তর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প ইউনিট এমনকি বাণিজ্যিক সংস্থাগুলিকে তাঁদের কর্মীদের ছুটি দিতে হবে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1951 এর আওতায় এই নির্দেশ কার্যকর হবে।

আসলে বাংলার প্রত্যেক নাগরিক যাতে সুষ্ঠুভাবে এবং স্বাধীনভাবে নিজেদের ভোট দান করতে পারেন সেজন্যই এমন ব্যবস্থা। বিজ্ঞপ্তিতে খুব পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও সংস্থা বা নিয়োগকর্তা কর্মীদের ভোটাধিকার প্রয়োগে যেন বাধা হয়ে না দাঁড়ান। কর্মী যদি দূরেও কর্মরত হন তবুও তাঁকে তাঁর সংশ্লিষ্ট এলাকায় ভোট দেওয়ার জন্য ছুটি দিতে হবে। এর জন্য আলাদা করে টাকা কাটতে পারবে না সংস্থা।

অবশ্যই পড়ুন: নিতে হবে না JioHotstar-র সাবস্ক্রিপশন, বিনামূল্যে দেখুন সমস্ত IPL ম্যাচ, জানুন উপায়

এখানেই শেষ নয়, সরকারের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে ভোটের দিনগুলিতে মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আসলে ভোটের সময় যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে সকলে ভোটদান করতে পারেন সেটা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা। একই সাথে যাতে বিশৃঙ্খলা এড়ানো যায় সেজন্যেই ভোটের দুইদিনকে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।

google button