দুর্গাপুরে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় আন্ডারপাস, কোথায়? জানুন

Published:

Durgapur Underpass
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফে একপ্রকার ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে এখন একটি বিরাট বড় আন্ডারপাস (Durgapur Underpass) তৈরি হতে চলেছে দুর্গাপুরে বলে খবর। এই আন্ডাপাসটি তৈরি হলে পশ্চিমবঙ্গের সবথেকে বড় আন্ডারপাস হিসেবে প্রমাণিত হবে।

দুর্গাপুরে তৈরি হচ্ছে সবথেকে বড় আন্ডারপাস

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার দুর্গাপুরে আন্ডারপাসটি তৈরি করছে। এটির দৈর্ঘ্য নাকি ৪০০ মিটারেরও বেশি হবে। জানা গিয়েছে, মায়াবাজার থেকে পূরসা সুকান্তপল্লী ও জিতেননগরের মধ্যে আন্ডারপাসটি তৈরি হচ্ছে। এটি একবার তৈরি হয়ে গেলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আসা করছে সরকার।

এদিকে এই আন্ডারপাস তৈরি হওয়া নিয়ে সামাজিক মাধ্যমে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একজন লিখেছেন, এ মা টিএমসি এই উন্নয়ন সহ্য করতে পারবে তো? একজন আবাফ্র কেন্দ্রে তৃণমূল সরকারকে আনার কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘কেন্দ্রে তৃণমূলকে নিয়ে আসুন, সব আন্ডারপাসের কাজ কীভাবে বন্ধ করে দিতে হয় দেখবেন। বিজেপি সরকারটা বোকা যে এত কাজ করছে।’

আরও পড়ুনঃ দুর্গাপুরে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় আন্ডারপাস, কোথায়? জানুন 

অন্য একজন আবার কাটমানি নিয়েও লিখেছেন। তাঁর কথায়, ‘দারুন।।রাজ্য সরকার শুধু জমি না দিয়ে বাধা দেয়, আর নিম্ন মানের প্রোজেক্ট করে কারণ কাটমানি।’ একজন লিখেছেন, যেন কেন্দ্রীয় সরকারের হাই পাওয়ার কমিটি তৈরি করে পর্যাবেক্ষন করা হয়। চুরি যেভাবেই হোক আটকাতে হবে ওই এলাকার নাগরিক দের। যেন না তৃণমূলের চোর গুলো দখল নিতে পারে। অন্য আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, দুর্গাপুর হল পশ্চিমবঙ্গের এক নম্বর শহর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now