কবে বেরোচ্ছে মাধ্যমিকের রেজাল্ট? দেখবেনই বা কীভাবে? জানুন

Published:

Madhyamik Pariksha 2026

সহেলি মিত্র, কলকাতাঃ শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬ (Madhyamik Pariksha 2026)। ছাত্র জীবনের সবথেকে বড় এবং কঠিন পরীক্ষা হল এটি। কার ভাগ্য কেমন নির্ধারণ হবে তা জানা যায় এখান থেকেই। যাইহোক, এখন দুরুদুরু বুকে বাংলার কয়েক লক্ষ ছাত্র ছাত্রী অপেক্ষা করছে রেজাল্ট বা মাধ্যমিকের ফলাফলের (Madhyamik Result 2026) জন্য। কেমন হবে ফলাফল, ভালো হবে তো? এই নিয়ে রাতের ঘুম উড়েছে সকলের। এখন প্রশ্ন উঠছে, ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে বেরোবে? রেজাল্টই বা কীভাবে চেক করা যাবে? আজকের এই প্রতিবেদনে সবটা আলোচনা করা হবে।

কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট?

এখন সকল মাধ্যমিক পড়ুয়ার বাবা মায়ের একটাই প্রশ্ন, কবে বেরোবে মাধ্যমিকের ফলাফল? চলতি বছর ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। সাধারণ পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় রেজাল্ট বেরোয়। তবে যেহেতু এবারে বাংলায় বিধানসভা ভোট রয়েছে। ফলে কবে রেজাল্ট বেরোবে তা নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে সকলের মধ্যে। এদিকে এখন শোনা যাচ্ছে, আগামী ৪ মে রয়েছে ভোটের ফলাফল। সেখানে মে মাসের মাঝামাঝিস সময়ে মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে বলে মনে করা হচ্ছে।

কীভাবে রেজাল্ট চেক করবে?

এবার জেনে নেওয়া যাক মাধ্যমিকের ফলাফল জানতে অনলাইনে কী করতে হবে সে বিষয়ে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিকের রেজাল্ট জানতে wbresults.nic.in, wbbse App এবং wbbse.wb.gov.in ভিজিট করতে হবে। দশম শ্রেণির ফলাফল ২০২৬ দেখার জন্য ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখের প্রয়োজন হবে। করতে হবে লগ ইন।

আরও পড়ুনঃ লাগবে না কনফার্ম টিকিট, হাওড়া-শিয়ালদা থেকে উত্তরবঙ্গর একাধিক ট্রেন দিল রেল

সিলেবাসেও বদল!

বাংলা, বিজ্ঞানের সিলেবাসে বদল ঘটানো হয়েছে, সেইসঙ্গে কর্মশিক্ষাতেও বদল আনা হয়েছে বলে খবর। মাধ্যমিকের সিলেবাসে এবার অন্তর্ভুক্ত হচ্ছে মহাভারতও। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। গত শিক্ষাবর্ষে, পশ্চিমবঙ্গ মাধ্যমিকের ফলাফল ২ মে, ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল এবং রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের সার্বিকভাবে ভালো ফলাফল দেখা গিয়েছিল। তবে এবারে দেরি হতে পারে অনেকটাই বলে সূত্রে খবর।

 

google button