বাজেটে ঘোষণা হলেও ৪% DA নিয়ে মুখে কুলুপ রাজ্য সরকারের, ক্ষোভে ফুঁসছে কর্মীরা

Published:

Government of West Bengal

সহেলি মিত্র, কলকাতা: আবারও ডিএ বিতর্কে জড়াল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সেইসঙ্গে নতুন করে গর্জে উঠলেন সরকারি কর্মীরা। ইতিমধ্যেই বাংলায় বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়েছে। অপরদিকে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় সকলের বকেয়া মহার্ঘ্য ভাতা (Dearness allowance) মেটাতে শুরু করেছে সরকার। কিন্তু তারই মধ্যে সরকার ডিএ প্রদান করছে না বলে অভিযোগ সরকারি কর্মীদের। কবে মিলবে ৪% ডিএ? উঠছে প্রশ্ন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

কবে ৪% DA দেবে সরকার?

আসলে চলতি বছরে অন্তবর্তী বাজেট, যেটি কিনা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে রাজ্যের স্বাধীন অর্থ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। অর্থাৎ ১৮ শতাংশের বদলে এবার থেকে ২২ শতাংশ হারে সকল সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা পাবেন বলে জানানো হয়েছিল। কিন্তু সেই টাকা রিলিজ করার ব্যাপারে সরকারের তরফে কোনওরকম হেলদোল করা হচ্ছে না বলে খবর।

নয়া হুঁশিয়ারি সরকারি কর্মীদের

সরকারি কর্মীদের বক্তব্য, ফেব্রুয়ারির পর মাঝে দুটো মাস কেটে গেলেও সরকার বর্ধিত ৪ শতাংশ ডিএ দিচ্ছে না। শুধু তাই নয়, অনেকে এখনো অবধি পঞ্চম বেতন পে কমিশনের আওতায় বকেয়া ডিও পাননি বলে অভিযোগ। কবে সেই টাকাগুলো মিলবে? উঠছে প্রশ্ন। আদৌ টাকা মিলবে তো? সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে সরকারি কর্মীদের মনে। মাঝে দুমাস কেটে গেল এখনো অবধি ডিএ বিষয়ে কোনো রকম বিজ্ঞপ্তি জারি করেনি সরকার। কবে করবে? সেটাও এখনো জানা যায়নি। যে কারণে নতুন করে ফুঁসে উঠেছেন সকলের।

এই বিষয়ে সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী bolechen, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া ডিএ মেটাতে যে কৌশল রাজ্য সরকার অবলম্বন করেছে, তাতে আমাদের পাওনার তুলনায় কোথাও অর্ধেক কোথাও আবার অর্ধেকের থেকেও কম অর্থ দেওয়া হয়েছে। তাই নতুন ঘোষিত ডিএ নিয়ে যে সরকার গড়িমসি করবে সে বিষয়ে আমরা নিশ্চিত। তাই সরকারের পদক্ষেপ দেখে আমরাও আমাদের পদক্ষেপ ঠিক করব।’

আরও পড়ুনঃ মুড বদল আবহাওয়ার, বিকেলেই কলকাতা সহ ৬ দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি, মিনি কালবৈশাখী

অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া ডিএ নিয়ে বড় মন্তব্য করেছেন বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল। তিনি বলেন, ‘আমাদের ন্যায্য অধিকার আমাদের এখনও দেওয়া হয়নি। তার উপর নতুন করে ডিএ পাওয়ার আশা এই সরকারের কাছে করা কতটা বাস্তবসম্মত তা নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে। আমরা সরকারের পদক্ষেপের উপর বিশেষ ভাবে নজর রাখছি।’

google button