যুবসাথী নিয়ে আরেকটা সুখবর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

Published:

Banglar Yuva Sathi
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ এতদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা ছিল মানুষের মুখে মুখে। কিন্তু চলতি বছর বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ‘যুবসাথী’ স্কিম (Banglar Yuva Sathi) এখন রীতিমতো বাংলা তথা সমগ্র দেশে আলোড়ন ফেলে দিয়েছে। এই স্কিমের আওতায় বেকার যুবক যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবারের রাজ্য বাজেটে এই স্কিমের ঘোষণা করে সকলকে চমকে দিয়েছে সরকার। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ক্যাম্প বসিয়ে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে। আবেদনের সংখ্যা ছাড়িয়েছে লাখে।এদিকে এই স্কিম নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। যাইহোক, আপনিও কি বেকার? এই স্কিমের আওতায় ১৫০০ টাকা পেতে চান? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর।

যুবসাথীর আবেদনের মেয়াদ বাড়তে পারে সরকার

অনেকেই দাবি করেছেন যাতে যুবসাথী স্কিমে আবেদনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে। এদিকে এই বিষয়ে সরকারের ভাবনাচিন্তা চলছে বলে খবর। জানলে অবাক হবেন, বিগত ন’দিনে আবেদনের সংখ্যা প্রায় ৭৭ লক্ষ। গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া। আজ বৃহস্পতিবার আবেদনের শেষ দিন। আবেদনের মেয়াদ কি বৃদ্ধি করবে সরকার?

আরও পড়ুনঃ ব্যাংকিং অ্যাপের কারসাজি বন্ধ! জুলাইয়ের মধ্যে ‘হিডেন প্যাটার্ন’ সরানোর নির্দেশ RBI-র

মনে করা হচ্ছে, এই প্রকল্পে আবেদনের মেয়াদ বাড়ানো হতে পারে। যুবসাথীর পাশাপাশি ‘স্বনির্ভর বাংলা’ শিবিরে কৃষক স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও ভুরি ভুরি আবেদন জমা পড়েছে। নবান্ন সূত্রে খবর, বুধবার পর্যন্ত যুবসাথীতে মোট আবেদন জমা পড়েছে ৭৬ লক্ষ ৭৭ হাজারটি। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া। নবান্নের কর্তারা জানাচ্ছেন, তরুণ প্রজন্মকে আর্থিক সহায়তার আওতায় আনতেই এই প্রকল্প চালু হয়েছে। আর তাতে আবেদনও জমা পড়েছে চোখে পড়ার মতো।

যুবসাথী প্রকল্পের যোগত্য কী?

যাইহোক, এখন জেনে নেওয়া যাক যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কী কী যোগত্য থাকা বাঞ্চনীয় সে বিষয়ে। পশ্চিমবঙ্গ যুব সাথী প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে। বেকার হতে হবে, ন্যুনতম মাধ্যমিক পাশ হতে হবে, তবে এই প্রকল্পের সুবিধা পাবেন। যদিও যারা ইতিমধ্যেই কর্মরত আছেন বা অন্যান্য সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে না।