Google Gemini, OpenAI কেও পেছনে ফেলে দিচ্ছে ভারতের Sarvam AI!

Published:

Sarvam AI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আধুনিক জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ভবিষ্যৎ। যার কারণে AI নিয়ে বর্তমানে মাতামাতি কম হচ্ছে গোটা বিশ্বে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় নিজেদের স্বনির্ভর করে তুলেছে বহু উন্নয়নশীল দেশ (Sarvam AI)। সেই তালিকায় নাম রয়েছে ভারতেরও। সম্প্রতি দিল্লির মণ্ডপমে AI ইম্প্যাক্ট সামিট 2026 এ নতুন করে আত্মপ্রকাশ করেছে বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা সারবাম AI। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় এবার এই স্বদেশী সংস্থা একেবারে সমানে সমানে টক্কর দিচ্ছে বিদেশি AI কোম্পানি OpenAI, Google Gemini কেও।

সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট ভারতীয় AI কোম্পানির মালিকের

বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা সারবাম AI এর সহ প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, এই মুহূর্তে ভারতীয় সংস্থা সারবাম AI মডেল ইংরেজিতে ডিজিটাইজেশনের কাজ করছে। সংস্থাটি প্রথম থেকেই দাবি করে এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় ভারতকে এগিয়ে রাখাই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য।

সারবম AI এর দুই মডেল

না বললেই নয়, সারবম AI এর অন্যতম গুরুত্বপূর্ণ মডেল সারবম ভিশন। এই সারবম ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল মূলত ভিসুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর নানান রকমের কাজ যেমন সিন টেক্সট রেকগনিজশন, ছবি ক্যাপশন থেকে শুরু করে ইন্টারপ্রেটেশনের কাজ করে থাকে। রিপোর্ট অনুযায়ী, বর্তমান সময়ে ভারতীয় সংস্থার এই মডেলটি 84 শতাংশেরও বেশি ক্ষেত্রে নির্ভুল প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এই মডেল কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় Google Gemini 3 প্রো, ডিপসিক ওসিআর 2 এর মতো মডেল গুলিকেও পেছনে ফেলে দেবে।

 

অবশ্যই পড়ুন: বাংলা সহ ১০ রাজ্যে ৩৭ আসনে রাজ্যসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

এই স্বদেশী সংস্থাটির আরেক গুরুত্বপূর্ণ মডেল হল বুলবুল ভি3। এই মডেল মূলত টেক্সট বা লিখিত বয়ানকে ভয়েসে রূপান্তরিত করতে পারে। এক কথায় এটি একটি টেক্সট টু স্পিচ মডেল। সাধারণত বিভিন্ন ভারতীয় ভাষার প্রোডাকশনের জন্য যে ভয়েস প্রয়োজন সেগুলি তৈরি করতে পারে এই মডেল। তাও আবার 11টি দেশীয় ভাষায় 35 বা তারও বেশি কন্ঠে ভয়েস তৈরি করতে পারে বুলবুল ভি3। শোনা যাচ্ছে, ভারতীয় সংস্থাটি এই বিশেষ মডেলটির আপগ্রেডেশনের কাজ করছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই এই মডেলের মাধ্যমে অন্তত 22টি ভারতীয় ভাষা নিয়ে কাজ করা যাবে।

google button