বাগুইআটিতে ১১ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার ৫ প্রতিবেশী কিশোর

Published:

Kolkata
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের কলকাতায় (Kolkata) জোড়া ধর্ষণ কাণ্ডের অভিযোগ উঠে এল। জানা গিয়েছে, প্রথমে কসবা, তারপর বাগুইআটিতে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে! যদিও পুলিশ তদন্তের ভিত্তিতে গ্রেফতার করেছে অভিযুক্তদের। রিপোর্ট বলছে, বাগুইআটিতে নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী ৫ নাবালকে। অন্যদিকে, কসবাকাণ্ডেও গ্রেফতার করা হয়েছে তিনজনকে। আর এসবের মাঝেই ফের প্রশ্নের মুখে উঠে আসছে সমাজে নারীদের নিরাপত্তা নিয়ে।

কিশোরীকে লাগাতার ধর্ষণ

ঘটনা সূত্রে জানা গিয়েছে, নাবালিকা নির্যাতিতা কিছুদিন ধরেই বেশ অসুস্থ ছিল। দিনের পর দিন ওই নাবালিকার শারীরিক দুর্বলতা যখন বাড়তে থাকে তখন তার পরিবার এবং প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অবশেষে নিজের উপর হওয়া অত্যাচারের কথা সকলকে জানায়। হতচকিত হয়ে যায় গোটা পরিবার এবং সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্রই এই ঘটনায় তদন্তের মাধ্যমে পুলিশ পাঁচ প্রতিবেশী নাবালককে গ্রেফতার করে।

হুমকি দেওয়া হয়েছিল নাবালিকাকে

বাগুইআটি থানার পুলিশ আধিকারিকদের তদন্তের মাধ্যমে জানা গিয়েছে, ধৃত ওই পাঁচ যুবক লাগাতার ১১ বছরের ওই নাবালিকার ওপর শারীরিক অত্যাচার চালিয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, তারা আবার নাবালিকাকে হুমকিও দিয়েছিল যেন সে এই ঘটনা কাউকে প্রকাশ না করে, নইলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা কিশোরীর শারীরিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে। এবং ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের মামলা করেছে। তবে মূল অভিযুক্ত কে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ, তাই এখনও ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, একগুচ্ছ হোলি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, দেখুন সময়সূচি

কসবা কাণ্ডে গ্রেফতার ৩

শুধু বাগুইআটি নয় কসবাতেও শ্লীলতাহানির শিকার হয় এক তরুণী। জানা গিয়েছে, গত শুক্রবার, প্রায় ১১টা নাগাদ নিউ বালিগঞ্জ রোডে ক্যাবের জন্য দাঁড়িয়েছিলেন ওই তরুণী, মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। ওই সময় একটি কালো রঙের গাড়ি এসে তাঁকে জোরজবরদস্তি তুলে নিয়ে যায়। অভিযোগ চলন্ত গাড়ির মধ্যেই নাকি যুবকরা তাঁর শ্লীলতাহানি করে। পরে আনন্দপুর এলাকায় তরুণীকে নামিয়ে দেওয়া হলে সে কসবা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অবশেষে, সোমবার রাতে পুলিশ তিন অভিযুক্ত আকাশ সিং, রাহুল শ’ এবং আদিত্য গিরিকে গ্রেফতার করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
আরও Baguiati Kasba Kolkata