‘রাস্তা বন্ধ, বিরাট আইনি জালে ফেঁসেছে পশ্চিমবঙ্গ সরকার!’ DA মামলায় বড় আপডেট

Published:

Bengal DA Case, Dearness allowance
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা (Dearness allowance) নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাংলার সরকারি কর্মীদের। পশ্চিমবঙ্গ সরকার কবে এই টাকা রিলিজ করে, সেই বিষয়ে চাতক পাখির মতো অপেক্ষায় বসে আছেন সরকারি কর্মীরা। এরই মধ্যে নতুন করে বিরাট দাবি করলেন সরকারি কর্মচারী সংগঠনের নেতা তথা ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়। সরকারকে নিশানা করে জানালেন, সরকার বিরাট আইনি জালে ফেঁসে গেছে। তবে কি শেষ বাঁচার রাস্তা বন্ধ সরকারের? চলুন জেনে নেওয়া যাক বিশদে।

ডিএ মামলায় ফের রাজ্যকে খোঁচা কর্মীদের

মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকার যদি ডিএ মামলায় রাজ্য সরকার যদি রিভিউ পিটিশনে যায় তাহলে বিশেষ কিছু সুবিধা করতে পারবে না। এবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সরকার যদি টাকা না দেয় তাহলে কঠোর শাস্তি হতে পারে। রিভিউ পিটিশন সরকার করবে কিনা করবে সেটা রাজ্য সরকারই জানে। তবে আমাদের আইনজীবী জানিয়েছেন রিভিউ পিটিশন হলে সরকার বিশেষ কিছু সুবিধা করতে পারবে না। যেহেতু হাই পাওয়ার কমিটি গঠন করে দিয়েছে সর্বোচ্চ আদালত। কমিটির সদস্যরা কিছুদিনের মধ্যে আসবেন।’

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি, অনেকটাই দাম কমল সোনা, রুপোর! দেখুন আজকের রেট

মলয় মুখোপাধ্যায় জানান, ‘৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ প্লাস আরেক কিস্তি দিতে হবে। এছাড়া ৫ মার্চের মধ্যে সরকারকে ২৫ শতাংশ ডিএ প্রদান করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী ৬ মার্চ আমরা জানতে পারব সরকার ২৫ শতাংশের পর প্রথম কিস্তির টাকা কতটা দিতে পারবে। এই নিয়ে হাই পাওয়ার কমিটির সঙ্গে সরকার আলোচনায় বসবে। আমরা তারপরেই জানতে পারব। সরকার যে বারবার বলত টাকা নেই টাকা নেই, সেটা কিন্তু ধর্তব্যের মধ্যেই নেয়নি আদালত।’

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, একগুচ্ছ হোলি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, দেখুন সময়সূচি

৩১ মার্চের মধ্যে সরকার টাকা দিচ্ছেই?

এই বিষয়ে মলয়বাবু জানান, ‘দিতেই হবে। যদি না দেয় তাহলে কিন্তু আদালত অবমাননা হবে। হতে পারে সুয়ো মুটো মামলা।’ এর আগে সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলায় সরকারের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। উত্তর দিনাজপুরের জেলা সম্মেলনের মঞ্চ থেকে কনফেডারেশনের সাধারণ সম্পাদক দাবি করেছিলেন, তাঁদের আইনজীবী বলেছেন যে ‘পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলায় সরকারের রাস্তা বন্ধ। শুনানি শেষ হয়ে গিয়েছে। এবার রায়টা বেরোবে। রায়টা বেরনোর পরে পরবর্তী পদক্ষেপ করা হবে।’ এখন সেই দীর্ঘ প্রতীক্ষিত রায় বেরিয়েছে। ফলে এখন অপেক্ষায় সরকারি কর্মীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now