বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরু হতে আর কয়েকটা মাসের অপেক্ষা। ঠিক সেই আবহে বছরের একেবারে শেষ প্রান্তে পৌঁছে বাবা হলেন ভারতীয় অলরাউন্ডার (Indian Cricketer Became Father)। হ্যাঁ, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স দলের তারকা ক্রিকেটার শার্দুল ঠাকুরের স্ত্রী মিত্তলী পারুলকর। ভারতীয় তারকার পরিবার বড় হওয়ার খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে টিম ইন্ডিয়ার একসময়ের সদস্যকে একেবারে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নেট নাগরিকরা।
নিজেই পুত্র সন্তানের খবর জানিয়েছেন শার্দুল
পরিবারের নতুন সদস্য যে মাতৃগর্ভে ধীরে ধীরে বড় হয়ে উঠছে সে খবর এতদিন গোপনে রেখেছিলেন ভারতীয় ক্রিকেটার। তবে নতুন সদস্য পৃথিবীর আলো দেখতেই সে কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একেবারে ঘটা করে জানিয়েছেন শার্দুল। ভারতীয় ক্রিকেটার সমাজ মাধ্যমের পাতায় জীবনের সেরা মুহূর্ত ভাগ করে লিখেছেন, “বাবা-মায়ের মনের অপরিসীম ভালোবাসা এবং বিশ্বাসের আশ্রয়ে লুকিয়ে ছিল সে। আমাদের সেই গোপন বিষয় অবশেষে সামনে নিয়ে এলাম। এই দুনিয়ায় তোমায় স্বাগত। এই স্বপ্নটাই গত 9 মাস ধরে আমরা দেখছিলাম।”
বলাই বাহুল্য, 2021 সালের নভেম্বর মাসে মিত্তলীর সাথে বাগদান পর্ব মেটেছিল ভারতীয় ক্রিকেটার শার্দুলের। এরপর 2023 সালের 18 ফেব্রুয়ারি এক শুভ মুহূর্তে সাত পাকে বাঁধা পড়েন দুজন। বিয়ের পর নিজের জীবন সঙ্গিনীকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেরিয়েছেন ভারতীয় তারকা। দীর্ঘ কয়েকটা বছর সুখে সংসার করার পর অবশেষে অভিভাবকের দায়িত্ব কাঁধে নিলেন ঠাকুর। সন্তান পৃথিবীর আলো দেখায় আনন্দের জোয়ার ভারতীয় ক্রিকেটারের পরিবারে।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত আদৌ খেলবেন রোহিত শর্মা? এক বার্তায় বুঝিয়ে দিলেন হিটম্যান
উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন ভারতীয় অলরাউন্ডার শার্দুল। তবে আসন্ন সিজনের আগেই প্রথম ট্রেড হিসেবে LSG থেকে তাঁকে দলে টেনে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। সেই সূত্রেই বহুদিন পর নিজের পুরনো ঘরে ফেরা হয়েছে ঠাকুরের। গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 107 উইকেট নেওয়া এই তারকাকে নিয়ে যথেষ্ট আশাবাদী আম্বানির MI-ও।












