নতুন খবর
বাংলা ক্যালেন্ডার আপনার রাশিফল সোনার দাম রুপোর দাম পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাস
লাইভ আপডেট

Today Gold Rate: বাংলায় আজ সোনার দাম কত? ১৮, ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম

আজকের সোনার দাম (Today Gold Price) কত? ১৮ ক্যারেট, ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১ ভরি সোনার দাম আজ কত পড়বে কলকাতা, পশ্চিমবঙ্গ ও ভারতের বাজারে, তা বিস্তারিত জানতে নীচে স্ক্রল করুন। এছাড়াও দেখে নিন গত ১০ দিনের সোনার দামের তালিকা। এই পেজে দেওয়া সমস্ত দাম IBJA এর তরফ থেকে জারি করা। এতে কোনও কর (GST) বা মেকিং চার্জ যুক্ত নয়, তাই গহনা কেনার সময় দাম সামান্য আলাদা হতে পারে।

আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম (916) – 02 April (Last Updated 10 am)

পরিমাণ দাম (পরিবর্তন)
১ গ্রাম ₹ ১৪৩৭০ (+₹২৯৫)
১০ গ্রাম ₹ ১৪৩৭০০ (+₹২৯৫০)

আজ ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম (995) – 02 April

পরিমাণ দাম (পরিবর্তন)
১ গ্রাম ₹ ১৫১২০ (+₹৩১০)
১০ গ্রাম ₹ ১৫১২০০ (+₹৩১০০)

আজ ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম (999) – 02 April

পরিমাণ দাম (পরিবর্তন)
১ গ্রাম ₹ ১৫০৪৫ (+₹৩১০)
১০ গ্রাম ₹ ১৫০৪৫০ (+₹৩১০০)

গত ১০ দিনে ২২ ক্যারেট
হলমার্ক সোনার দাম (916)

তারিখ দাম পরিবর্তন
০১ এপ্রিল ₹ ১৪০৭৫০ +₹৪৫০
৩১ মার্চ ₹ ১৪০৩০০ +₹৩০০০
২৮ মার্চ ₹ ১৩৭৩০০ ₹০
২৭ মার্চ ₹ ১৩৭৩০০ -₹১৫০০
২৬ মার্চ ₹ ১৩৮৮০০ +₹৪৩০০
২৫ মার্চ ₹ ১৩৪৫০০ +₹৪৯৫০
২৪ মার্চ ₹ ১২৯৫৫০ -₹৮৪০০
২২ মার্চ ₹ ১৩৭৯৫০ -₹৪৬৫০
২১ মার্চ ₹ ১৪২৬০০ ₹০
২০ মার্চ ₹ ১৪২৬০০

সোনার দাম সম্পর্কিত তথ্য ও ফ্যাক্টরস

গয়না বলুন কিংবা বিনিয়োগ, বাঙালির জীবনে সোনার গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সে কারণেই সবসময় আজ সোনার দামের উপর নজর রাখে বাঙালি। কারণ, যখন এর দাম ঊর্ধ্বগতিতে ঠেকে, তখন মধ্যবিত্তর কপালে পড়ে চিন্তার ভাঁজ। আর সস্তা হলে খুশিতে আত্মহারা হয়ে ওঠে আমজনতা।

সোনার দাম কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
সোনার দাম বাড়ার পিছনে মূলত কয়েকটি কারণ কাজ করে। প্রথমত, মুদ্রাস্ফীতির সঙ্গে সোনার দাম সমানুপাতিক। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশীয় বাজারে যোগান। তৃতীয়ত, মার্কিন ডলার শক্তিশালী হলে সোনার দাম কমে, আর দুর্বল হলে সোনার দাম বাড়ে। এছাড়া উৎসব ও বিয়ের মরসুমে চাহিদা তুঙ্গে থাকে।

ভারতে আজ সোনার দাম কারা নির্ধারণ করে?
ইন্ডিয়ান বুলিয়ান এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) ভারতে প্রতিনিয়ত সোনার দাম নির্ধারণ করে থাকে। দাম নির্ধারণের ক্ষেত্রে তারা বাজারের প্রবণতার উপরেই মূলত নির্ভর করে।

সোনা কেনার আগে যেসব বিষয় মাথায় রাখবেন

যখন বাজারে সোনা কিনতে যাবেন, তখন অবশ্যই কিছু জিনিস পরীক্ষা করে নেওয়া প্রয়োজন:

সাধারণ প্রশ্নাবলি (FAQ)

২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কী?
২৪ ক্যারেট সোনা প্রায় ৯৯.৯% খাঁটি এবং সাধারণত বার বা বিনিয়োগে ব্যবহৃত হয়। ২২ ক্যারেট সোনা প্রায় ৯১.৬% খাঁটি, বাকি অংশে তামা/রূপা মেশানো থাকে—এ কারণে এটি শক্ত হয় এবং গয়না তৈরির জন্য উপযুক্ত। দাম নির্ধারণে ক্যারেট খুব গুরুত্বপূর্ণ কারণ খাঁটি সোনার পরিমাণই প্রতি গ্রাম মূল্য ঠিক করে। তাই ২৪K সবসময় ২২K-এর তুলনায় বেশি দামে বিক্রি হয়।
১ ভরি সোনা মানে কত?
১ ভরি সোনা সমান ১১.৬৬ গ্রাম (প্রায় ১১.৬৬৪ গ্রাম)। ভারত ও বাংলাদেশে অনেক জায়গায় সোনা মাপার জন্য এখনও "ভরি" বা "ভরি সোনা" ইউনিট ব্যবহার করা হয়। বর্তমান বাজারে সোনার দাম সাধারণত গ্রাম ও ১০ গ্রাম হিসাবে প্রকাশ করা হয়, তাই ভরি → গ্রামে রূপান্তর জানা খুব জরুরি।
কলকাতায় সোনার দাম অন্য শহরের তুলনায় আলাদা কেন?
সোনার মূল আন্তর্জাতিক দামের ওপর নির্ভর করলেও মেকিং চার্জ, দোকানভেদে শ্রম মূল্য, ট্যাক্স/লজিস্টিক খরচ, এবং ডিমান্ড অনুযায়ী শহরভেদে দাম একটু কম-বেশি হতে পারে। কলকাতায় বড় গয়নার বাজার থাকার কারণে প্রতিযোগিতা বেশি, তাই অনেক দোকানে ভালো রেট পাওয়া যায়।
সোনার দাম কীভাবে নির্ধারিত হয়?
সোনার দাম মূলত চারটি বিষয়ের ওপর নির্ভর করে: আন্তর্জাতিক বাজারে গোল্ড স্পট প্রাইস, ভারতীয় ইমপোর্ট ডিউটি ও GST, রুপি-ডলার এক্সচেঞ্জ রেট, জুয়েলারদের মেকিং চার্জ ও প্রিমিয়াম, এই সমস্ত ফ্যাক্টর মিলিয়ে প্রতিদিন ২২K/২৪K সোনার দাম ওঠানামা করে।
হলমার্ক ৯১৬ বা ৯৯৯ মানে কী?
হলমার্ক হল BIS-এর একটি খাঁটি সোনা যাচাইয়ের চিহ্ন। ৯১৬ মানে ২২ ক্যারেট (৯১.৬% খাঁটি) এবং ৯৯৯ মানে ২৪ ক্যারেট (৯৯.৯% খাঁটি)। এই নাম্বার খাঁটি সোনার শতাংশ নির্দেশ করে। হলমার্ক থাকা মানে সোনার বিশুদ্ধতা ও ক্যারেট যাচাই করা হয়েছে, তাই গ্রাহকের জন্য এটি নিরাপদ ও বিশ্বস্ত।
সোনার দাম কি প্রতিদিন বদলায়?
হ্যাঁ, সোনার দাম প্রতিদিনই পরিবর্তিত হয়। আন্তর্জাতিক স্পট প্রাইস, রুপি-ডলার রেট, এবং ভারতীয় ইমপোর্ট ডিউটি—এই তিনটি কারণে দামের ওঠানামা হয়। কখনও দিনে একাধিকবারও দাম আপডেট হতে পারে।