সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ সাল শেষ হয়ে ২০২৬ পড়ার পথে। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তবে জানা গিয়েছে, ২০২৫ সাল শেষ হওয়ার আগেই নাকি জ্যোতিষ জগতে তৈরি হচ্ছে একটি বিরল সময়। একসঙ্গে দুটি শক্তিশালী শুভ যোগ সৃষ্টি হচ্ছে। আর তা হল বুধাদিত্য যোগ ও লক্ষ্মী-নারায়ণ যোগ। জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের পরিবর্তন কিছু রাশির জাতক জাতিকাদের উপর বিরল প্রভাব ফেলে। আর ঠিক তেমনই এই দুই যোগ কিছু রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
জানা গিয়েছে, গত ৬ ডিসেম্বর মঙ্গল গ্রহের বৃশ্চিক রাশিতে বুধ প্রবেশ করেছে। আর সেখানে আগেই গ্রহাধিপতি সূর্য অবস্থান করছে। আবার শুক্র আগামী ২০ ডিসেম্বর সেই একই রাশিতে গমন করবে। এর ফলেই তিনটি গ্রহ শক্তিশালী রাজযোগ তৈরি করবে। মূলত বৃশ্চিক রাশিতে বুধ এবং সূর্য বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। আর এই যোগ বুদ্ধি, কর্মক্ষমতা, সাফল্য এবং সম্মান ইঙ্গিত করে। পাশাপাশি বুধ এবং শুক্রের সংযোগে লক্ষ্মী-নারায়ণ যোগ সৃষ্টি হচ্ছে যা অর্থ, সমৃদ্ধি ইত্যাদি নিয়ে আসে। তবে এই যোগে চার রাশির জাতক জাতিকাদের উপর বিশেষ প্রভাব পড়বে (Astrology Prediction)। কোন কোন রাশি? পড়ুন প্রতিবেদনটি।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৫ সালের শেষ সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। কারণ, এদের চাকরি এবং ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। আর অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বাড়বে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি একেবারে সাফল্যের সোনালী সময় তা বলা চলে। পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বেকাররা চাকরির সুযোগ পেতে পারে। আয় বৃদ্ধি পাবে এবং সম্পত্তি কেনার সম্ভাবনাও রয়েছে। সমাজে সুনাম এবং প্রতিপত্তি বাড়বে। বন্ধ থাকা কাজে খুব দ্রুত সাফল্য অর্জন হবে এবং বিয়ের সুযোগ আসতে পারে।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৫ সালের শেষ সময়টি বিশাল ইতিবাচক। কারণ, এদের জীবনে আর্থিক উন্নতি হতে পারে। হঠাৎ করে অর্থলাভ হবে এবং বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কলহ দূর হবে এবং সুখ শান্তি ফিরে আসবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাফল্য মিলবে।.
আরও পড়ুন: কমবে গাড়ি, বাড়ি, ব্যক্তিগত ঋণের EMI! সুদের হার অনেকটাই কমাল SBI
বৃশ্চিক রাশি
এই দুই যোগের প্রভাবে বিশেষভাবে লাভজনক হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে প্রচুর লাভবান হতে পারে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। এমনকি আকস্মিক আয় বৃদ্ধি পেতে পারে। আর সবথেকে বড় ব্যাপার, এদের আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিক শান্তি ও পারিবারিক সুখ বৃদ্ধি পাবে।












