১ লাখ টাকাকে ৪ কোটি বানাল ১১ টাকার এই স্টক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “শেয়ারবাজারে (Stock Market) বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ।” এমন বক্তব্য প্রায়শই শোনা যায় অভিজ্ঞ বিনিয়োগকারীদের গলায়। তবে ঝুঁকি থাকা সত্ত্বেও এই অনিশ্চয়তার বাজারে বিনিয়োগ করেন ইনভেস্টররা। তাঁদের মধ্যে কেউ হাতেনাতে ফল পান, কারও আবার কষ্টার্জিত অর্থ ডুবে যায়। সাম্প্রতিক বছরগুলিতে বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে (Multibagger Stock)। যা সত্যিই অভাবনীয়। আজকের প্রতিবেদনে রইল এমনই একটি ছোট স্টকের সন্ধান যা 1 লাখ টাকাকে 4 কোটি টাকা বানিয়েছে।

11 টাকার স্টকে বিনিয়োগ করে মালামাল হলেন বিনিয়োগকারীরা

পশ্চিম এশিয়ার চরম অস্থিরতার কারণে শেয়ারবাজারের অবস্থা একেবারে বেগতিক। যার কারণে বিগত দিনগুলিতে প্রচুর অর্থ ডুবেছে বিনিয়োগকারীদের। কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যেও ইনভেস্টরদের মুখে হাসি ফুটিয়েছে মিডওয়েস্ট গোল্ড লিমিটেডের স্টক। জানলে অবাক হবেন, আজ থেকে 5 বছর আগে এই সংস্থার একটি স্টকের দাম ছিল 11 টাকা। সালটা 2021। সে বছর 16 এপ্রিল এই দামেই প্রাকৃতিক সম্পদ উত্তোলনকারী সংস্থার স্টক বিক্রি হয়েছিল।

অবাক করা বিষয়, 11 টাকা থেকে গত পাঁচ বছরে এই স্টক বিনিয়োগকারীদের 42,437.27 অর্থাৎ প্রায় 42,438 শতাংশ রিটার্ন দিয়েছে। গত বৃহস্পতিবার এই সংস্থার একটি স্টক 5 শতাংশ লোয়ার সার্কিটে হিট করেছিল। যার ফলে এটি 4679 টাকায় ক্লোজ হয়। না বললেই নয়, যদি কেউ আজ থেকে 5 বছর আগে এই 11 টাকার স্টকে মাত্র 1 লাখ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতির পরিমাণ গিয়ে দাঁড়াত 4 কোটি 25 লাখ 37 হাজার টাকায়। অর্থাৎ 11 টাকার স্টকে বিনিয়োগ করেই কোটিপতি হতেন আপনিও।

অবশ্যই পড়ুন: SIR ট্রাইব্যুনালে প্রথম নিষ্পত্তি, ভোটার তালিকায় নাম উঠছে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাবের

প্রসঙ্গত, শুধু 5 বছরের হিসেবে নয় বরং গত এক বছরেই এই স্টক বিনিয়োগকারীদের অর্থকে 13 গুণ করেছে। এই সময়ের মধ্যে এই স্টক বিনিয়োগকারীদের 1283 শতাংশ রিটার্ন প্রদান করেছে। সবচেয়ে বড় কথা, সাম্প্রতিককালে শেয়ারবাজারের চরম অস্থিরতার মধ্যেও এই স্টক বিনিয়োগকারীদের নিরাশ হতে দেয়নি। বরং অস্থিরতার মধ্যে দিয়েও 6 মাসে 83 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। বিশেষজ্ঞরা আশা করছেন, আগামী দিনেও এই স্টক লাভের মুখ দেখাবা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
google button