T20 বিশ্বকাপের মাঝেই ইশান কিষাণ কাকে বিয়ে করবেন জানানেল দাদু!

Published:

Ishan Kishan Wedding Update
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। আর সেই ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান ইশান কিষাণ এর ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে (Ishan Kishan Wedding)। 15 ফেব্রুয়ারি, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় ওপেনারের দাদু তাঁর বান্ধবী প্রসঙ্গে বেশ কিছু তথ্য দিয়েছেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ইশানের বিবাহ সম্পর্কেও বড় কথা বলেছেন তাঁর দাদাজি অনুরাগ পান্ডে। কবে বিয়ে করছেন ভারতীয় ক্রিকেটার?

ঈশানের বিয়ে নিয়ে মুখ খুললেন দাদু অনুরাগ

সম্প্রতি ভারতীয় ক্রিকেটার ঈশানের দাদু অনুরাগ পান্ডে তাঁর নাতির ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, ইশান আগেই বাড়িতে তাঁর বান্ধবী অদিতির কথা জানিয়েছেন। সেই সাথে, অদিতি একবার নাকি এক সাক্ষাৎকারে ইশানকে জানিয়েছিলেন তাঁর দাদু অর্থাৎ অনুরাগ পান্ডেকে খুব সুন্দর দেখতে। নিজের প্রশংসার কথাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন ভারতীয় তারকার দাদু। আর তারপরই ইশানের বিবাহ নিয়ে মুখ খোলেন অনুরাগ।

ভারতীয় ক্রিকেটারের দাদাজি জানিয়েছেন, ইশান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যেকোনও রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি স্বাধীন। পরিবারের তরফ থেকে ছেলের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া হবে সে কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। খেলোয়াড়ের দাদু এও জানিয়েছেন, এর আগে ইশানের দাদাও নিজের পছন্দের কন্যাকে বিয়ে করেছিলেন। তাতে পুরোপুরি সমর্থন করেছিল পরিবার। কাজেই ভবিষ্যতে ইশানের ক্ষেত্রেও যে একই পথে হাঁটবে পরিবার সে কথা একেবারে বুঝিয়ে দিয়েছিলেন খেলোয়াড়ের দাদু। এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেটারের দাদু ইঙ্গিত দিয়েছিলেন, বান্ধবী অদিতিকেই বিয়ে করতে পারেন ইশান কিষাণ।

 

অবশ্যই পড়ুন: আজ ভারত-পাক ম্যাচে ফ্লপ হলেই কেরিয়ার শেষ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারের!

কে এই অদিতি?

এর আগে বেশ কয়েকবার ভারতীয় ক্রিকেটার ইশান কিষাণ এর সাথে দেখা গিয়েছে বান্ধবী অদিতি হান্ডিয়াকে। অদিতি আসলে জয়পুরের বাসিন্দা। পেশায় তিনি একজন মডেল। এর আগে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন ভারতীয় ক্রিকেটারের বান্ধবী। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাক্টিভ তিনি। নিজের সৌন্দর্যের জন্য প্রায়শই সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন অদিতি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now