এবার শাস্তি পাবেন নকভি! হারাবেন PCB র পদ?

Published:

Mohsin Naqvi May Lose his position-
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব, খেলব না করে চূড়ান্ত নাটকের পর রবিবার ভারতের কাছে গো হারা হেরেছে পাকিস্তান। আর সেই পরাজয়ের পরই বড়সড় সংকটের মুখে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi)। এও শোনা যাচ্ছে, পাকিস্তান সরকার PCB প্রধানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে তাঁকে পাক বোর্ডের দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারে! কিন্তু হঠাৎ কেন মহসিন নকভিকে নিয়ে পাকিস্তানে ছড়ালো উদ্বেগ? সূত্রের খবর, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান সুপার লিগের এক সংবাদ সম্মেলনে গিয়ে ভারত এবং ICC কে নিয়ে করা বক্তব্যের কারণেই এবার শাস্তি পেতে পারেন মুনির।

ঠিক কী বলেছিলেন নকভি?

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই পাকিস্তান সুপার লিগের এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ভারত প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নকভি খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, “পাকিস্তান বা পাকিস্তানের সরকার কেউই ভয় পায় না।” এদিন হঠাৎ করেই ভারতের প্রসঙ্গে আসিফ মুনিরের নাম টেনে এনে নকভি বলেছিলেন, “আমাদের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তাঁকে তো আপনারা সবাই চেনেন। তিনি ভারতকে ভয় পান না।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন বিবৃতির পরই PCB চেয়ারম্যানের বিরুদ্ধে পাক প্রধানমন্ত্রীর কাছে নাকি অভিযোগ জানিয়েছেন ফিল্ড মার্শাল মুনির।

কয়েকটি সূত্র মারফত খবর, পাকিস্তানের সেনা প্রধান মুনির নাকি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে PCB চেয়ারম্যানের পূর্ব বক্তব্য নিয়ে নালিশ জানিয়েছেন। তিনি নাকি বলেছেন, কেন পাকিস্তান সেনাবাহিনীর অনুমতি ছাড়া ক্রিকেটে তাঁর নাম ব্যবহার করা হলো। যে বিষয়ে মহসিন নকভি বক্তব্য দিয়েছেন সেখানে কোনও PCB বা প্রশাসনের মন্তব্য মানায়। কোন কারণে অনুমতি ছাড়াই তাঁর নাম ব্যবহার করা হলো তা জানতে চেয়েছেন ফিল্ড মার্শাল। এদিকে গতকাল ভারতের কাছে পাকিস্তান পরাস্ত হওয়ার পরই গোটা বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। সূত্রের খবর, রবিবারের পরাজয়কে সেনাবাহিনীর পরাজয় হিসেবেই দেখছে পাকিস্তানের ফিল্ড মার্শাল!

অবশ্যই পড়ুন: তৈরি হবে নতুন টানেল, ব্রিজ! আরও কম সময়ে হাওড়া থেকে মুম্বই, বড় পদক্ষেপ রেলের

শাস্তি হবে নকভির?

বেশ কয়েকটি সূত্র দাবি করছে, অনুমতি ছাড়া আসিম মুনিরের নাম ব্যবহার করায় যথেষ্ট উদ্বিগ্ন পাকিস্তানের সেনাবাহিনী। এই ঘটনায় পাক সেনার কথা মাথায় রেখে হয়তো PCB চেয়ারম্যানকে শাস্তি দিতে পারে সে দেশের সরকার। পাক সরকারের কয়েকজন আধিকারিক নাকি জানাচ্ছেন, ক্রিকেটে হঠাৎ করে মুনিরের নাম ব্যবহার করা এবং তারপর পাকিস্তানের হেরে যাওয়া, গোটা বিষয়টিকে দেশের জন্য অসম্মান হিসেবেই দেখছেন পাক সেনার কর্তারা। সে ক্ষেত্রে মুনির যদি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ হারান তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now