সিনে দুনিয়ায় বিরাট ধাক্কা, প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

Published:

Rahul Arunaday Banerjee

সহেলি মিত্র, কলকাতা: টলিউডে নেমে এল বিরাট শোকের ছায়া। শুটিং করতে গিয়ে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunaday Banerjee)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অভিনেতার অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

প্রয়াত অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে মৃত্যু হয়েছে অভিনেতার? সূত্রের খবর, দিঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে। সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই দিঘা সংলগ্ন তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল। শ্যুটিং শেষে সমুদ্রে নেবে অভিনেতা ডুবে যান বলে খবর। এরপর অভিনেতাকে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় রাহুলের। তালসারিতে একটি বিখ্যাত সিরিয়ালের শুটিং চলছিল।’ভোলে বাবা পার করেগা’র জন্য সেখানে গিয়েছিলেন তিনি। অভিনেতার এহেন আকস্মিক মৃত্যু সিনেমা জগতের জন্য অবশ্যই অপূরণীয় ক্ষতি।

কী কী সিনেমায় অভিনয় করেছিলেন?

 মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৩ বছর। ২০০০ সালে ‘চাকা’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন রাহুল।২০০৪ সালের ‘আবার আসব ফিরে’, ‘জ্যাকপট’, ‘অভিশপ্ত নাইটি’-তে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন। যদিও তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যেতে সাহায্য করেছে ‘চিরদিনই তুমি যে আমার’। যাইহোক, পরবর্তীকালে আরও বহু সিনেমা ও সিরিয়াল করেছেন রাহুল।

মূলত ছোট পর্দা দিয়েই নিজের অভিনয় সফর শুরু করেন রাহুল। বর্তমানে অভিনেতাকে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে হিরো চরিত্রেই দেখা যাচ্ছিল। এছাড়াও সম্প্রতি একটি ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’ তে পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল। রাহুল তাঁর জনপ্রিয় পডকাস্ট ‘সহজ কথা’ শো করছিলেন। X–এ ভক্ত এবং সহকর্মীরা ক্রমাগত তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এবং এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করছেন।

তদন্ত শুরু পুলিশের

দিঘা পুলিশ এবং স্থানীয় প্রশাসন এই ঘটনার তদন্তে নেমেছে। প্রাথমিক তথ্য অনুযায়ু, রাহুলের দেহ বর্তমানে দিঘা মেডিকেল সেন্টারে রাখা হয়েছে।

google button