Skip to content
India Hood
নতুন খবর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • আন্তর্জাতিক
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • টাকা পয়সা
  • অফবিট
  • ধর্ম
  • ব্যবসা
  • রাশিফল
  • সেরা দশ
  • বাংলা ক্যালেন্ডার
  • আপনার রাশিফল
  • Newসোনার দাম
  • রুপোর দাম
  • পেট্রোলের দাম
  • ডিজেলের দাম
  • গ্যাসের দাম
অন্যান্য

পেট্রোলে মিশ্রণ, LPG-র দাম বৃদ্ধি, প্যান কার্ড! ১ এপ্রিল থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম

Souvik Mukherjee

Published: March 29, 2026

subscribe
April Rules Changes
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে দেশে যে হারে জ্বালানি সংকট (Energy Crisis) বাড়ছে, তাতে করে চিন্তায় আমজনতা। ইতিমধ্যেই ৬০ টাকা করে সিলিন্ডার প্রতি দাম বাড়ানো হয়েছে। আর অন্যদিকে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ১১২ ডলার ছাড়িয়েছে। দিনের পর দিন যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে পেট্রোল-ডিজেলের সংকট যে খুব তাড়াতাড়ি দেখা দেবে তা বলার অপেক্ষা রাখে না। তবে শোনা যাচ্ছে, ১ এপ্রিল থেকে পেট্রলে ভেজাল বাধ্যতামূলক এবং এলপিজি-র দামও বাড়তে পারে। পাশাপাশি ট্রেনের টিকিট, বেতন, সঞ্চয়সহ একাধিক ক্ষেত্রে আসছে পরিবর্তন (April Rules Changes)। জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।

আয়কর নিয়মে বড়সড় পরিবর্তন

নতুন অর্থবছরের শুরুতেই অর্থাৎ ১ এপ্রিল থেকে আয়কর আইন বদলে যাবে এবং নতুন আয়কর আইন ২০২৬ চালু হবে। এই নিয়ম করবিধি সহজ করার জন্যই চালু করা হয়েছে। নতুন বিধি অনুযায়ী, আইটিআর দাখিলের তারিখ কিছুটা পরিবর্তিত হবে। নতুন নিয়মে করদাতারা ৩১ আগস্ট পর্যন্ত আইটিআর দাখিল করতে পারবে বলে জানানো হয়েছে। এমনকি জরিমানা সহ সংশোধিত রিটার্নের তারিখ হবে আগামী ৩১ মার্চ। আর ১ এপ্রিল থেকে অ্যাসেসমেন্ট ইয়ারের পরিবর্তে ট্যাক্স ইয়ার লেখা হবে।

প্যান কার্ডের নিয়মে পরিবর্তন

আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে ১০ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। পাশাপাশি ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি কেনার জন্য প্যান কার্ড লাগবে। অন্যদিকে প্যান কার্ড বানানোর ক্ষেত্রে এবার থেকে শুধুমাত্র আধার কার্ড দিলে হবে না। বয়সের প্রমাণপত্র হিসেবে যে কোনও একটা ডকুমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট বা পাসপোর্ট দরকার করতে পারে।

পেট্রলে ভেজাল মেশানো বাধ্যতামূলক

২০২৬ এর ১ এপ্রিল থেকে গোটা দেশে শুধুমাত্র ই-২০ পেট্রোল বিক্রি করা হবে। অর্থাৎ, পেট্রোল ২০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো থাকবে। আর ১ তারিখ থেকে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেই এটি কার্যকর করা হবে। বিশেষ করে পেট্রোলের মান উন্নত করার জন্যই সরকারের এই পদক্ষেপ। কিন্তু পেট্রোলের দাম বাড়বে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই।

এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ

প্রতিমাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণ করে থাকে তেল বিপণন সংস্থাগুলি। কিন্তু বহুদিন ধরেই গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকার পর গ্যাসের সংকট দেখা দিতেই হঠাৎ করে ৬০ টাকা করে বাড়ানো হয়েছে সিলিন্ডারের দাম। তাই আশা করা হচ্ছে, আগামী ১ এপ্রিলেও হয়তো দাম নিয়ে কিছুটা পর্যালোচনা করতে পারে সংস্থাগুলি।

ট্রেনের টিকিট কাটার নিয়মে পরিবর্তন

আগামী ১ এপ্রিল থেকে ট্রেনের টিকিট বাতিল এবং টাকা ফেরানোর নতুন নিয়ম কার্যকর হচ্ছে বলে খবর। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে সর্বোচ্চ টাকা ফেরত পাওয়া যাবে। আর ৭২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যদি বাতিল করা হয়, তাহলে ২৫% ভাড়া কেটে নেওয়া হবে। অন্যদিকে ২৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে।

আরও পড়ুন: “দিদির কাছে কান ভাঙিয়েছে, ন্যাড়া হয়ে হুগলি ঘুরব!” রচনাকে নিয়ে বিস্ফোরণ অসিতের

বেতন কাঠামোতে পরিবর্তন

নতুন অর্থবছরের শুরুতেই আয়কর বিধি আর শ্রম আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীদের বেতনের উপর প্রভাব পড়তে পারে। এবার মূল বেতন সিটিসি-র কমপক্ষে ৫০ শতাংশ হতে হবে। আর এই নিয়ম ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। এছাড়া ডিজিটাল পেমেন্ট ভেরিফিকেশন ব্যবস্থা চালু হবে। সেক্ষেত্রে ওটিপি বা বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হতে পারে। আর এই নতুন নিয়মও ১ এপ্রিল থেকে চালু হবে।

আরও Income Tax Liquefied Petroleum Gas Permanent Account Number Petroleum

আরও খবর

শুরুতেই বেতন ৪৮,৪৮০! ৬৭১৫ শূন্যপদে IBPS-র তরফে দেশের বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ
বাড়িতে সোনা থাকলেই আয় হবে মোটা টাকা! বিশেষ প্রকল্প চালু করতে চলেছে সরকার
মায়ের কৃপায় জীবনের কালো মেঘ দূর হবে ৩ রাশির! আজকের রাশিফল, ৪ জুলাই
ধোপে টিকবে না মারুতি! মাত্র ৪.৬৯ লাখে লঞ্চ হল ফিচার্সে ভরপুর Tata-র গাড়ি
চশমা নাকি লেন্স? চোখের সুরক্ষায় কোনটি বেশ কার্যকরী জানুন
একঘেয়ে ঝাল আর নয়, আজই ট্রাই করুন ইউনিক গন্ধরাজ লইট্টা, রইল রেসিপি
মনোজের অফিসে কনডম, অভিষেকের বিরুদ্ধে মামলা…! আজকের সেরা ১০ খবর (৩ জুলাই)
10,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা! বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে Redmi Note 17 সিরিজ

খবর পড়ুন যেটা আপনার জন্য জরুরি !!

About Us
Career (Join Us)

Quick Links

Contact Us
Advertise With Us
Terms & condition
Editorial Team Info
Funding Information
Refund & Cancellation

Site Links

Disclaimer
Privacy Policy
Ethics Policy
Correction Policy
Fact Checking Policy

Follow Us

Daily Trending

বাংলা ক্যালেন্ডার (Bangla Calendar) আজকের রাশিফল (Aajker Rashifal) সোনার দাম (Gold Rate) রুপোর দাম (Silver Rate) আবহাওয়া (Ajker Abohawa) পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম আগামীকালের আবহাওয়া পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ ( West Bengal Election ) উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 ( WB HS Result 2026)
Copyright © Hoodgen Private Limited

IndiaHood New Logo
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক
  • চাকরি
  • জ্যোতিষ
  • লোকাল খবর
  • রাশিফল
  • জয়েন
  • চাকরি
  • আবহাওয়া