বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যাশামতোই ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কাজেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের দলকে জেতানোর দায়িত্ব হিটম্যানের কাঁধে। তবে এই সুখবরের মাঝেই প্রকাশ্যে এলো বড় খবর। জানা যাচ্ছে, ভারতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) MI দলে রোহিতের ডেপুটি হতে অস্বীকার করেছেন। এই ঘটনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কা সে কথা বলাই যায়।
মুম্বই ইন্ডিয়ান্সকে ঝটকা দিলেন বুমরাহ!
মুম্বই ইন্ডিয়ান্স দলে বর্তমানে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, জসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও রোহিত শর্মাকেই বেছে নিয়েছে আম্বানির ম্যানেজমেন্ট। তিনিই নতুন করে অধিনায়কের আসনে। যদিও মাঝে শোনা গিয়েছিল, সূর্য হতে পারেন মুম্বই দলের অধিনায়ক। আসলে এই ভারতীয় তারকা যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন ফলে তাঁর অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। তবে শেষ পর্যন্ত তা হয়নি।
এদিকে কয়েকটি সূত্র দাবি করছে, তারকা পেসার বুমরাহকে অধিনায়কের বদলে সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ভারতীয় তারকা নাকি সেই প্রস্তাবে রাজি হননি। জানা যায়, গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বুমরাহর সাথে যোগাযোগ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি। তাঁকে দলের সহ অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হয় MI এর তরফে। তবে সেদিন বিনয়ের সাথে রোহিতের ডেপুটি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন জসপ্রীত। এক কথায়, প্রস্তাব ফিরিয়ে দিয়ে মুম্বইকে বড় ধাক্কা দিয়েছেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য।
আরও পড়ুন: না ফেরার দেশে চলে গেলেন ব্রাজিলের ‘কাপজয়ী স্ট্রাইকার’
উল্লেখ্য, 2011 সালে প্রথমবারের মতো মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। এরপর থেকে ক্রমাগত সেখানে নিজের যোগ্যতা প্রমাণ করে দলটির অধিনায়ক হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে তাঁর দেখানো পথে হেঁটেই 2013, 2015, 2017, 2019 ও 2020 IPL সিজন মিলিয়ে মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই।


