প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহূর্তে রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ দেখা গিয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। শোনা যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা আরও কমতে চলেছে। তাই এবার ধীরে ধীরে আলমারি থেকে বেরিয়ে আসছে নানা রঙের উলের সোয়েটার (Woolen Clothes), কার্ডিগান, শাল, মাফলার। কারণ আর কিছুদিন পরেই ঠান্ডার হাত থেকে বাঁচতে এই পোশাকগুলিই হয়ে উঠবে নিত্যদিনের সঙ্গী। তাই একনজরে জেনে নিন, কীভাবে সহজ পদ্ধতিতে পুরোনো উলের পোশাকের (How To Take Care Woolen Clothes) যত্ন নেবেন।
যত্নের অভাবে নষ্ট হয় উলের পোশাক
মাসের পর মাস আলমারিতে শীতের পোশাকগুলো একজায়গায় আবদ্ধ থাকার ফলে সেগুলো দিয়ে এক ধরনের ভ্যাপসা গন্ধ বের হয়। শুধু তাই নয়, উলের পোশাকগুলোর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে সুতো। যেই উলের পোশাকগুলো মাত্র ২ দিন পর হয়েছিল সেগুলিও যত্নের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই জাঁকিয়ে শীত পড়ার আগে উলের জামার যত্ন নেবেন কীভাবে জেনে নিন বিস্তারিত।
কীভাবে যত্ন নেবেন উলের পোশাকগুলির?
- আলমারি থেকে উলের পোশাকগুলি বার করে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে রোদের মধ্যে মেলে দিন। রোদের তেজে পোশাকের গন্ধ নিমেষেই দূর হবে। শোয়েটার, জ্যাকেট ইত্যাদি হ্যাঙ্গারে টাঙিয়ে রোদে শুকোতে দেবেন।
- উলের পোশাক ধুতে গিয়ে অনেকে নানা ভুল করে থাকেন। তাতেই নষ্ট হয় কাপড়। এর জন্য একটি বালতিতে ঈষদুষ্ণ জল নিয়ে তাতে উলের পোশাকগুলো ধুয়ে দিন। তবে ভুলেও এক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন না। এছাড়াও মাইল্ড ডিটার্জেন্ট বা বেবি শ্যাম্পু দিয়ে উলের কাপড় ধোয়া উচিত।
আরও পড়ুন: শীতে ছাদেই ফলান পেঁয়াজ, রইল একদম সহজ পদ্ধতি
- উলের পোশাক ধোয়ার সময় কখনোই ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন না। এতে উলের সুতো উঠে আসে। তাই ব্রাস দিয়ে ঘষার পরিবর্তে হালকা হাতে ডলে এ ধরনের কাপড় পরিষ্কার করে নিতে হবে। তবে ভুলেও ড্রায়ারে উলের কাপড় শোকাবেন না। নইলে নষ্ট হয়ে যাবে।
- বেশিদিন উলের কাপড় রেখে দিলে খুব সহজে লোম বা সুতো ছাড়তে শুরু করে। ফলে নতুন কাপড় খুব পুরোনো দেখায়। তাই এই সমস্যা থেকে রেহাই পেতে প্রথমে সঠিক পদ্ধতিতে উলের কাপড় ধুয়ে শুকিয়ে নেওয়ার পর কাপড়ের ব্রাশ দিয়ে ঝেড়ে নিন। আবার সল্ট পেপারের সাহায্যেও পরিষ্কার করতে পারেন। দেখবেন আটকে থাকা ধুলো সহজে বেরিয়ে আসবে।


