শীতে ছাদেই ফলান পেঁয়াজ, রইল একদম সহজ পদ্ধতি

Published:

How To Grow Onions

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের (Winter) মরশুম মানেই ফুল ফল সবজি চাষের প্রকৃত সময়। তাই এই সময় অনেকেই যেমন নিজের জমিতে হরেক রকমের সবজি চাষ করেন ঠিক তেমনই আবার অনেকেই বাড়ির ছাদ, বারান্দায় নানা ধরনের শাকসবজি চাষ করতে পছন্দ করেন। মজার ব্যাপার হল, এই শীতে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই আপনিও অনায়াসে নিজের ছাদে পেঁয়াজ (How To Grow Onions) ফলাতে পারবেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ছাদেই ফলান পেঁয়াজ!

শীতের মরশুমে পেঁয়াজ চাষ করা হল উপযুক্ত সময়। কারণ পেঁয়াজ একটি শীতকালীন সবজি। কম তাপমাত্রায় পেঁয়াজ গাছের বৃদ্ধি বা বাড় বেশ ভাল হয়। তবে ভালো ফলন পেতে হলে সঠিক বীজ নির্বাচন করা যেমন জরুরি। ঠিক তেমনই জল দেওয়া, সার প্রয়োগ পর্যাপ্ত রোদ এবং দেখভাল করাও বেশ জরুরি। তাহলে চলুন শিখে নেওয়া যাক কীভাবে কয়েকটি টব, ভালো মাটি আর সামান্য যত্নেই ছাদে সহজ পদ্ধতিতে পেঁয়াজ চাষ করবেন।

সঠিক টব নির্বাচন

পেঁয়াজ চাষের জন্য প্রথমে ভালো দেখে ৮ থেকে ১০ ইঞ্চি গভীর টব কিনতে হবে। মাটির টব না ব্যবহার করলেও বড় প্লাস্টিকের পাত্র কিংবা গ্রো ব্যাগ ব্যবহার করতে পারেন। চারিপাশে খেয়াল রাখবেন যাতে কোনো ছিদ্র না থাকে তবে পাত্রের নীচে জল বেরোনোর জন্য পর্যাপ্ত ছিদ্র থাকা খুব জরুরি।

আরও পড়ুন: চায়ের দোকানে চুরি, প্রতিবন্ধী রাহুলকে নতুন করে বাঁচার সাহস জোগালেন মন্ত্রী অগ্নিমিত্রা

উপযুক্ত মাটি

এঁটেল মাটি ছাড়া অন্য যে কোনও প্রকার মাটিতে এই পেঁয়াজের চাষ করা যায়। বিশেষজ্ঞদের কথায় পলি ও দোঁয়াশ মাটি পেঁয়াজ চাষের পক্ষে অনুকূল। বাগানের ঝুরঝুরে মাটির সঙ্গে ভালোভাবে পচানো গোবর সার বা ভার্মি কম্পোস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটু একটু করে জল দিতে হবে। মাটিতে যাতে জল জমে না থাকে খেয়াল রাখতে হবে, সেজন্য পেঁয়াজ চাষে (How To Grow Onions) জলনিকাশি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার থেকে পেঁয়াজের বীজ কিনে প্রথমে বীজতলা তৈরি করে নিতে হবে। বীজ থেকে চারা তৈরি হতে সাধারণত ৪৫-৫০ দিন সময় লাগতে পারে। এরপর সেই চারাগুলো ধীরে ধীরে মূল টবে বসিয়ে দিতে হবে।

চারা রোপণ করতে হবে সঠিক পদ্ধতিতে

পেঁয়াজের চারা লাগানোর সময় খেয়াল রাখবেন চারাগুলোর মধ্যে যেন প্রায় ৮-১০ সেন্টিমিটার গ্যাপ থাকে, যাতে পেঁয়াজের কন্দ বড় হওয়ার পর্যাপ্ত জায়গা থাকে। এইসময় চারা বৃদ্ধির জন্য পর্যাপ্ত সূর্যালোকের প্রয়োজন। যদি মাটির উপরিভাগ শুকিয়ে যায় তাহলে অল্প করে জল দিতে হবে। ভুলেও অতিরিক্ত জল দেবেন না, এতে গাছের গোড়া পচে যেতে পারে। গাছের পাতা যখন ধীরে ধীরে হলুদ হয়ে মাটির দিকে নুয়ে পড়বে, তখন বুঝতে হবে মাটির নীচে পেঁয়াজ পরিণত হয়েছে। ব্যস, এইভাবেই স্টেপ বাই স্টেপ রান্নার জন্য তৈরি করে নিন বাড়ির টাটকা পেঁয়াজ।

আরওOnionWinter
google button