পরীক্ষার খাতায় বাগদেবী আঁকা অপরাধ! মালদায় মা সরস্বতীর ছবি ছিঁড়লেন শিক্ষক আফতাবউদ্দিন

Published:

Malda

সৌভিক মুখার্জী, কলকাতা: অঙ্কন প্রতিযোগিতায় সরস্বতী ঠাকুরের ছবি আঁকাই হয়ে দাঁড়াল কাল। “এই ছবি আঁকা যাবে না” বলে সাফ জানিয়ে দিলেন পরীক্ষক। এমনকি সেই আঁকা ছবি ছিঁড়ে পর্যন্ত ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহ (Malda) জেলার চাঁচল এলাকায়। রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের নাম আফতাবউদ্দিন। দীর্ঘদিন ধরেই হিন্দুবিরোধী বিভিন্ন কাজকর্ম করে আসছেন তিনি। ইতিমধ্যেই ওই শিক্ষকের পদত্যাগের দাবি নিয়ে তোলপাড় গোটা এলাকা।

সরস্বতী ঠাকুরের ছবি ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ মালদায়

মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষা চলাকালীন ঘটে এই ঘটনা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সপ্তম শ্রেণির অঙ্কন শিক্ষা ও কর্মশিক্ষা পরীক্ষা ছিল। সেখানে সপ্তম শ্রেণির এক পড়ুয়া পরীক্ষার খাতায় সরস্বতী ঠাকুরের ছবি এঁকেছিল। তবে সেই খাতা শিক্ষকের কাছে জমা দিতে গেলেই ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, ওই ঘরে পরীক্ষক হিসাবে ছিলেন আরবি বিভাগের শিক্ষক আফতাবউদ্দিন। ওই শিক্ষক ছাত্রকে জানিয়েছিলেন যে এই ছবি আঁকা যাবে না। এমনকি সঙ্গে সঙ্গে ছাত্রের আঁকা ছবি ছিঁড়ে ফেলে দেওয়া হয়।

ওই ছাত্র বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে। তবে কান্নাকাটির কারণ জানতে চেয়ে অভিভাবকরা জানতে পারেন যে পরীক্ষার হলে এমন কাণ্ড ঘটিয়েছেন শিক্ষক। তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেওয়া হয় এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে শিক্ষকের এই কীর্তি। সেই মতো আজ অর্থাৎ শুক্রবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পড়ুয়ার বাবা কমল রায়। এমনকি স্কুলকে ঘিরে তৈরি হয়েছে ধুন্ধুমার পরিস্থিতি।

আরও পড়ুন: স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার রাজ্যের

স্থানীয়দের দাবি, অবিলম্বে ওই শিক্ষকের শাস্তি এবং সাসপেনশনের ব্যবস্থা করা হোক। এমনকি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরের বাইরে এদিন বিক্ষোভ চলতে থাকে। কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত পরিস্থিতি হস্তক্ষেপ করতে ময়দানে নামতে হয় এবং সেখানে উপস্থিত থাকে মহকুমা পুলিশ। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত গোটা এলাকা। অভিভাবকদের অভিযোগ, ওই মুসলিম শিক্ষক দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মানসিকতা পোষণ করেন এবং এর আগেও একাধিক হিন্দু দেব-দেবীর ছবি তিনি ছিঁড়ে ফেলেছেন।

google button