দ্বিতীয় দিনে এই ৩ কাজ করলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে পারবে ভারত

Published:

India Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় রান করেও প্রথম টেস্ট হাতছাড়া হয় ভারতের (Team India)। ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ড (India Vs New Zealand)। তবে দ্বিতীয় টেস্টে সুযোগ রয়েছে কিছু করে দেখানোর। যদিও চলতি টেস্টের প্রথম দিনেই বড় রান তুলে দ্বিতীয় দিনের অপেক্ষায় কিউই ব্রিগেড। এদিকে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের দাপটের মাঝে প্রকট হয়ে উঠেছে ভারতীয় বোলারদের দুর্বলতা। জসপ্রীত বুমরাহদের দুর্বল বোলিংয়ের কারণে দ্বিতীয় দিনেও সমস্যায় পড়ে যেতে পারে ভারত। ঠিক সে কারণেই ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, সিরিজ জিততে হলে ভারতকে দ্বিতীয় দিনে তিনটি কাজ করতে হবে।

এই তিন কাজ করলেই সিরিজ জিততে পারবে ভারত

বল হাতে জ্বলে উঠতে হবে জসপ্রীত বুমরাহকে

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কাঁদিয়ে ছাড়লেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ডাহা ফেল করেছেন বুমরাহ। এদিন একটানা 19 ওভার বল করে 37 রান দিলেও প্রতিপক্ষ দলটির একটি উইকেটও তুলতে পারেননি ভারতীয় তারকা। ফলে বুমরাহকে নিয়ে চিন্তা বেড়েছে টিম ম্যানেজমেন্টের। এদিকে দ্বিতীয় টেস্টে নেই সিরাজও। কাজেই দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিততে হলে  দ্বিতীয় দিনে বুমরাহকে বিস্ফোরক বোলিংয়ের মাধ্যমে কিউইদের একের পর এক উইকেট তুলতে হবে। তবেই অল্প রানে আটকানো যাবে নিউজিল্যান্ডকে।

350 রানের আগেই আটকাতে হবে নিউজিল্যান্ডকে

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের লক্ষ্য থাকবে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে 400 রানের বেশি তুলে ভারতের উপর চাপ সৃষ্টি করা। আর এখানেই কেরামতি দেখাতে হবে টিম ইন্ডিয়ার বোলারদের। ভারতের লক্ষ্য থাকবে নিউজিল্যান্ড যাতে কোনও ভাবেই 350 রান পর্যন্ত পৌঁছতে না পারে। অর্থাৎ সাড়ে তিনশো রান করার আগেই নিউজিল্যান্ডকে অলআউট করতে হবে।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতকে ভুল প্রমাণ করলো নিউজিল্যান্ড

ব্যাট হাতে শুরুটা রাঙিয়ে দিতে হবে ভারতকে

প্রথম টেস্টে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছিল ভারত। 720 রান তুলে শক্তি প্রদর্শন করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ইনিংসের শুরুটা ভালো করতে হবে যশস্বী জয়সওয়ালদের। গত ম্যাচের মতো এই ম্যাচেও জ্বলে উঠে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করতে হবে তাঁকে। একইভাবে ব্যাট হাতে বড় রান করতে হবে দলের বাকি প্লেয়ারদেরও। এই কাজ করতে পারলেই নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিততে পারবে ভারত।

google button