দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতকে ভুল প্রমাণ করলো নিউজিল্যান্ড

Published:

India Vs New Zealand Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্ট ড্র হওয়ার পর শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড (India Vs New Zealand)। সেই আসরে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। ফলে, ব্যাট হাতে নেমে তাণ্ডব চালালেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সেই সূত্র ধরেই, 85 ওভারে 5 উইকেট হারিয়ে 246 রান তুলে ফেলে কিউই দল। তাতে প্রথম দিনের খেলায় ভারতের থেকে এগিয়েই রয়েছে তারা। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ভারতের প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত যে ভুল, সেটা ব্যাট প্রমাণ করে দিয়েছে নিউজিল্যান্ড।

ভারতের থেকে এগিয়ে রইল নিউজিল্যান্ড

টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড 77 রানে প্রথম উইকেট হারিয়েছিল। যদিও ওপেনিং করতে নেমে 59 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন অধিনায়ক টম ল্যাথাম। অন্যদিকে আরেক ওপেনার ডেভন কনওয়ে 31 রান করে উইকেট হারান। হেনরি নিকোলাস করতে পেরেছিলেন মাত্র 16 রান। আকাশদীপ, ওয়াশিংটন সুন্দররা এদিন নিউজিল্যান্ডের পাঁচটি উইকেট তুললেও প্রথম দিনের প্রথম ইনিংসেই 246 রান তুলে নিজেদের এগিয়ে রেখেছে কিউই ব্রিগেড, সে কথা বলতেই হয়।

ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন, এদিন ভারতীয় দলের বোলিং বিভাগের দুর্বলতা একেবারে প্রকট হয়ে উঠেছিল। উইকেট তুললেও সঠিক সময়ে নিজেদের মোক্ষম অস্ত্র কাজে লাগাতে পারেননি ভারতের বোলালেরা। সবচেয়ে বড় কথা, 19 ওভার বল করেও একটি উইকেটও তুলতে পারেননি জসপ্রীত বুমরাহ। বাকিরা উইকেট তুললেও ওয়াশিংটন সুন্দর ছাড়াও প্রত্যেকে প্রচুর রান খরচ করেছেন। এক কথায়, এদিন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে প্রকট হয়ে উঠেছিল ভারতীয় বোলিং বিভাগের ব্যর্থতা।

আরও পড়ুন: ‘থুতু ফেলার…’ অবসর নিয়েই টেস্ট ক্রিকেট প্রসঙ্গে বড় মন্তব্য মহম্মদ শামির

উল্লেখ্য, এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। সেই মতোই ভারতের বিরুদ্ধে 368 রান তুলতে পেরেছিল ব্ল্যাক ক্যাপসরা। পরে অবশ্য নিজেদের প্রথম ইনিংসে 720 রান তুলে ফেলেছিল ভারত। জবাবে নিউজিল্যান্ড 239 রান তুলতেই ড্র হয়ে যায় ম্যাচ। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর লড়াই বেশ কঠিন হয়েছে টিম ইন্ডিয়ার জন্য।

google button