পাকিস্তানে দাঁড়িয়ে ভারতকে ‘মুসলিমবিরোধী’ দেশ ঘোষণা করলেন বাংলাদেশের স্পিকার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান সফরে গিয়ে ভারতকে নিশানা করে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন বাংলাদেশের (Bangladesh) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (Hafiz Uddin Ahmad)। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারতের ভূমিকাকে হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, 1971 এর যুদ্ধে ভারত ওপার বাংলার বাঙালিদের সাহায্য করতে নয় বরং পাকিস্তানকে দুর্বল করতেই যোগ দিয়েছিল। এখানেই শেষ নয়, পশ্চিমের দেশের মাটিতে দাঁড়িয়ে ভারতকে মুসলিমবিরোধী ঘোষণা করেন ভারত বিরোধী মনোভাবাপন্ন হাফিজ।

ভারতকে মুসলিমবিরোধী আখ্যা দিলেন হাফিজ

পিক্সেল প্লাস কন্টেন্টের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সংসদ পরিদর্শন শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়েই বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারতের নাম উল্লেখ না করেই বলেন, “গত 15 বছরে বাংলাদেশ একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত হয়েছে।” এদিন শেখ হাসিনাকে নিয়ে একাধিক মন্তব্য করার সাথে সাথে ভারতকে কটাক্ষ করেন হাফিজ। এদিন কাশ্মীর ইস্যু নিয়েও মন্তব্য করতে ছাড়েননি তিনি।

ভাইজান পাকিস্তানকে খুশি করতে কার্যত ভারতের বিরুদ্ধে যাচ্ছেতাই মন্তব্য করতে শোনা গিয়েছিল বাংলাদেশের স্পিকারকে! তিনি কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর বিরোধের নিষ্পত্তিতে বাংলাদেশের সমর্থন রয়েছে। সাধারণত কোনও বাংলাদেশি নেতা কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানকে প্রকাশ্যে  সমর্থন করছেন এমনটা সচরাচর দেখা যায় না। তবে কঠোর ইসলামপন্থী হিসেবে পরিচিত হাফিজ বাংলাদেশের স্পিকারের পদে থেকেও কাশ্মীর ইস্যু নিয়ে পশ্চিমের দেশকে সমর্থন জানালেন।

আরও পড়ুন: ভারতের হাতে চলে এলো প্রথম ‘ভার্গবাস্ত্র’, একসঙ্গে ধ্বংস হবে শত্রুর ড্রোনের ঝাঁক

এদিন, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকিও দেন হাফিজ। বাংলাদেশের স্পিকার বলেন, “ভারত শেখ হাসিনার প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যেতে দ্বিধাবোধ করবে না।” একই সাথে হাফিজ ভারতকে আক্রমণ করে বলেন, শেখ হাসিনা একটা মুসলিমবিরোধী দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে হাসিনার দল আওয়ামী লিগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেন হাফিজ।

google button