বন্দুক ঠেকিয়ে চাকদহে মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণ, রেহাই পেল না শিশুকন্যারাও

Published:

Chakdaha

প্রীতি পোদ্দার, কলকাতা: চাকদহে (Chakdaha) মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণ, শুধু তাই নয়, যৌন নির্যাতনের হাত থেকে রেহাই পেল না দুই শিশুকন্যাও! রাতের অন্ধকারে মতুয়া নেতার বাড়িতে এইরূপ দুষ্কৃতী হামলা ও নারকীয় অত্যাচারের অভিযোগ (Chakdaha Rape Case) প্রকাশ্যে আসতেই শিউরে উঠছে গোটা এলাকা। অভিযোগ, ৬-৭ জনের দুষ্কৃতী দল বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছিল। ইতিমধ্যেই চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্বাভাবিকভাবেই ফের প্রশ্ন উঠছে নারীসুরক্ষা নিয়ে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, নদিয়ার চাকদহে পালপাড়ায় গতকাল, বুধবার রাত ১২টা ৪০ নাগাদ প্রায় ৬-৭ জন দুষ্কৃতি এক মতুয়া নেতার বাড়িতে চড়াও হয়। হুমকি হুঁশিয়ারি দিয়ে ওই নেতার বাড়িঘর, মোটরবাইক, একটি চারচাকা ম্যাটাডোরে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এখানেই শেষ নয়, এরপর গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে এসেছে। জানা গিয়েছে, ওই দম্পতির ৮ বছর এবং ৬ বছরের দুই নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনও করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়।

ছিঁড়ে দেওয়া হয় মতুয়াদের ব্যানার

পরিবারের অভিযোগ, নির্যাতিতার স্বামী যেহেতু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতা, তাই তাঁর বাড়ির সামনে থাকা মতুয়া মহাসংঘের ব্যানার ছেড়া হয়, যেখানে ছিল মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের ছবি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হতেই চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় তদন্ত। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন: সেলুনে চুল কাটতে গিয়েই প্রাণ গেল যুবকের, নাপিতের কাণ্ডে চরম শোরগোল ইসলামপুরে

বৃহস্পতিবার নির্যাতিতা বধূ অভিযোগ করেন, “রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতেই বারংবার নারী সুরক্ষার কথা বলছে। এও বলা হচ্ছে যে ধর্ষণের ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। বেশবকটেকটি এনকাউন্টারের ঘটনাও ঘটেছে। তারপরও কীভাবে এই ধরনের ঘটনা ঘটছে? দোষীরা এত কিছুর পরেও কীভাবে সাহস পাচ্ছে?” এদিন তিনি পুকুশ প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এখন দেখার চাকদহ থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে।

google button