সৌভিক মুখার্জী, কলকাতা: ফের এনকাউন্টার পশ্চিমবঙ্গে। আসানসোলে (Asansol) পুলিশের গুলিতে জখম অভিযুক্ত প্রতাপ। জানা গিয়েছে, গ্রেফতারের আশঙ্কায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিয়েছিলেন এই সাইবার প্রতারক। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইলে অপারেশন চালিয়ে ওই অভিযুক্তকে খুঁজে বের করেন তদন্তকারী আধিকারিকরা। তবে সেখানেই পুলিশের উপর হামলা চালায় সে। পাল্টা পুলিশের গুলিতে জখম অভিযুক্ত।
ফের এনকাউন্টার আসানসোলে
রাজ্যে পালাবদলের পর ইতিমধ্যেই এনকাউন্টারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫-এ। এমনকি প্রত্যেকটি ঘটনায় নিহত হয়েছে অভিযুক্ত। এর মধ্যে বেশিরভাগ ধর্ষণ ও খুনের ঘটনা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারণাসহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত ছিল ওই অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। পুজোর আগে সে জেল ছাড়া পেয়েছিল। তারপর থেকেই গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল। তবে হিরাপুর থানার আওতায় আসানসোল ইসমাইল এলাকায় প্রতাপের পরিবার একটি ভাড়া বাড়িতে থাকত। দীর্ঘদিন পর বুধবার সে বাড়ি ফেরে বলেই খবর পায় পুলিশ। এরপরই চালানো হয় অভিযান।
তবে অভিযান চালিয়ে তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায় বলেই অভিযোগ। সেই মতোই অভিযানে নামে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। হিরাপুর থানার পুলিশ এদিন আগ্নেয়াস্ত্র নিয়ে শুরু করেন তল্লাশি। তবে বুধবার তোকে গ্রেফতার করতে যাওয়াই পুলিশকে দেখেই ওই ব্যক্তি গুলো ছুড়ে পালান এরপর থেকে তার গতিবিধির উপর নজর রাখা হয়। পালানোর চেষ্টা করায় প্রথমে তাঁর পা লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অভিযুক্ত। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর।
আরও পড়ুন: ফের বদলে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট
তবে এর আগে প্রতাপের স্ত্রী রিনা দাস জানিয়েছিলেন যে তাঁর স্বামীর বিরুদ্ধে কোনও পরোয়ানা ছিল না। তাঁর কথায়, “আমি জানি না কী হয়েছে। প্রতাপের বিরুদ্ধে কোনও মামলায় পরোয়ানা নেই। পুলিশ এসে গেটে ধাক্কা দিয়ে বলছে যে ওকে ডাকুন। সঙ্গে কোনও মহিলা পুলিশ ছিল না। প্রতাপ কি পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে? পুলিশের ভয়ে ও গুলি চালিয়েছে কিনা আমি দেখিনি। আমি ঘরেই ছিলাম।”


