ডিসেম্বরে টানা ১০ দিন ব্যাঙ্ক থাকবে, দেখে নিন RBI- র ছুটির তালিকা

Published:

Bank Holiday December 2026

সহেলি মিত্র, কলকাতাঃ ব্যাঙ্ক সংক্রান্ত অনেক কাজ পেন্ডিং রয়েছে? ডিসেম্বরে করবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে (Bank Holiday December 2026) বহুদিন ব্যাঙ্কের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে বলে খবর। RBI সূত্রে খবর, অর্ধেক দিনেরও বেশি ব্যাঙ্ক বন্ধ থাকবে। ডিসেম্বরে বিভিন্ন কারণে নানা রাজ্যে ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকবে। এছাড়াও, প্রতি মাসের মতোই রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে।

 

ডিসেম্বরে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?

২০২৬ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর নিয়ে আসছে বহু উৎসব, বার্ষিকী এবং বিশেষ উপলক্ষ। এই মাসে বড়দিন থেকে শুরু করে গুরু ঘাসিদাস জয়ন্তী, শেখ মোহাম্মদ আবদুল্লাহ জয়ন্তী এবং হযরত আলীর জন্মদিন পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি থাকবে। তবে, ডিসেম্বরের সব ছুটি দেশব্যাপী হবে না। কিছু ছুটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যে প্রযোজ্য, আবার কিছু ছুটি নির্দিষ্ট সম্প্রদায়ের সাথে সম্পর্কিত।

১, ৩, ৯, ১১, ১৮, ১৯, ২৪, ২৬, ৩০ এবং ৩১শে ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগামী মাসে মোট ১০টি ব্যাংক ছুটি রয়েছে। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে স্বদেশী ধর্ম দিবস এবং রাজ্য গঠন দিবস উপলক্ষে ১ ডিসেম্বর নিজ নিজ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। গোয়ায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব উপলক্ষে ৩ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। সিকিমে লোসুং/নামসুং উৎসব উপলক্ষে ৯ এবং ১১ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ টলি পাড়ায় সুখবর, বাগদান সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্র কে?

এছাড়া মেঘালয়ে ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৮ ডিসেম্বর ব্যাঙ্ক ছুটি ঘোষণা করা হয়েছে। গোয়া মুক্তি দিবস উপলক্ষে ১৯ ডিসেম্বর সেই রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বড়দিনের আগের দিন উপলক্ষে মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ডে ২৪ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। বড়দিন উপলক্ষে ২৫শে ডিসেম্বর সারাদেশের ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে। এছাড়াও, রবিবার, ৬ই ডিসেম্বর, দ্বিতীয় শনিবার, ১২ই ডিসেম্বর, রবিবার, ১৩ই ডিসেম্বর, রবিবার, ২০শে ডিসেম্বর, চতুর্থ শনিবার, ২৬শে ডিসেম্বর এবং ২৭শে ডিসেম্বর, রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

গ্রাহকদের জন্য জরুরি খবর

ব্যাঙ্ক ছুটির দিনগুলিতে শুধুমাত্র শাখাগুলির কার্যক্রম স্থগিত থাকবে। চিন্তা নেই, কারণ অনলাইন পরিষেবা যথারীতি চালু থাকবে। এর মাধ্যমে গ্রাহকরা অনলাইনে তাদের লেনদেন সম্পন্ন করতে পারবেন। UPI, NEFT, RTGS, IMPS-এর মাধ্যমে লেনদেন করা যাবে। ছুটির দিনগুলিতে শুধুমাত্র শাখা-সম্পর্কিত কার্যক্রম বন্ধ থাকবে।

google button