মহাকাশে পাকিস্তানি মহাকাশচারীর জন্য ‘গরুর মাংস’, হালাল খাবার পাঠাল চিন

Published:

China Pakistan Space

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাকাশেই পাকিস্তানের (Pakistan) প্রথম অ্যাস্ট্রোনটের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করল চিন (China)। ড্রাগনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পাকিস্তানি মহাকাশচারী মহম্মদ জিশান আলির জন্য 100 ধরনের হালাল খাবার অর্থাৎ গরুর মাংস ও চিনেক-মটানের পদের ব্যবস্থা করেছে বেইজিং। রিপোর্ট অনুযায়ী, মহাশূন্যে নিজস্ব স্পেস স্টেশনে ওই পাকিস্তানির খাবারের চাহিদা পূরণ করতে মেনুতে গরুর মাংসের নিহারি, বাটার চিকেন থেকে শুরু করে খাসির মাংসের কোরমা, মশলা দিয়ে রান্না করা ছোলা সহ বিভিন্ন পদের আয়োজন করা হয়েছে।

হঠাৎ কেন এমন উদ্যোগ চিনের?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানের ওই মহাকাশচারীর খাদ্যাভ্যাস, ধর্মীয় বিধান এবং নিজস্ব পছন্দকে গুরুত্ব দিয়েই বিভিন্ন হালাল খাবারের ব্যবস্থা করেছে চিন। যদিও নানান পদের এই তালিকা তৈরির দায়িত্ব ছিল চায়না অ্যাস্ট্রোনট সেন্টারের গবেষকদের উপর। জানা গিয়েছে, ওই পাকিস্তানি মহাকাশচারীর জন্য বেশিরভাগ পদ তৈরি করা হয়েছিল পাকিস্তানি ধাঁচে। এর পাশাপাশি সাত ধরনের মহাকাশ উপযোগী খাবারও তৈরি করা হয়েছিল পাক মহাকাশচারীর জন্য।

চিনের গবেষক দল জানিয়েছেন, নির্দিষ্ট পরীক্ষার মধ্যে দিয়ে পদগুলির মহাকাশে খাওয়ার উপযোগিতা পরীক্ষা করা হলেও খাবারগুলি তৈরি করা হয়েছে হালাল প্রক্রিয়া মেনেই। এ প্রসঙ্গে চায়না অ্যাস্ট্রোনট সেন্টারের গবেষক চেন জুনলি জানিয়েছেন, খাবারগুলি মহাকাশ উপযোগিতা পরীক্ষা করার পর সেগুলির রেসিপিতে কিছু বদল আনা হয়েছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানিদের হলুদ এবং কারির মতো মশলার প্রতি পছন্দের বিষয়টি বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে দাঁড়িয়ে ভারতকে ‘মুসলিমবিরোধী’ দেশ ঘোষণা করলেন বাংলাদেশের স্পিকার

উল্লেখ্য, বহু দশক প্রতীক্ষার পর চিনের দৌলতে মহাকাশে পা রাখার স্বপ্ন পূরণ হয়েছে পাকিস্তানের। গত 25 নভেম্বর, ভারতীয় সময় ভোর 5টা বেজে 48 মিনিটে চিনের গোবি মরভূমির জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র পাড়ি দেয় লং মার্চ ২এফ রকেট। আর সেই রকেটে চেপেই মহাকাশে পৌঁছেছেন পাক বিমানবাহিনীর মহাকাশচারী মহম্মদ জিশান আলি। তাঁর সাথে এই মহাকাশযাত্রায় রয়েছেন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইও।

google button