রাজ্যে আরও ৪টি মেডিকেল কলেজ, অন্ডাল থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এবার বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন অন্ডালে বেসরকারি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজ্যপ্রধান। আর সেখানেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য বড় প্রতিশ্রুতি দিয়েছেন । মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়েছেন যে রাজ্যে আরও চারটি মেডিকেল কলেজ গড়ে উঠবে, যার জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে।

রাজ্যে আরও চারটি মেডিকেল কলেজ

সরকারের পালাবদল হতেই রাজ্যকে একাধিক উপহার দিয়েছে বিজেপি সরকার। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন একাধিক প্রকল্প এবং অবকাঠামোগত উন্নয়ন–সব দিকেই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে চিকিৎসা ক্ষেত্রে। যে কারণে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই অনুমোদন দেওয়া হয় আয়ুষ্মান ভারতের। এর পাশাপাশি নিউ টাউনে আদানি হাসপাতালের কাজ শুরু হয়েছে, যেখানে ১০০০ বেড সম্পূর্ণ দরিদ্রদের জন্য বিনামূল্যে রাখা হবে। আর আমজনতাকে স্বল্প খরচে সঠিক চিকিৎসা দিতেই এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার অন্ডালে বেসরকারি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। সেখানে মোট ৫০০ শয্যার একটি হাসপাতাল তৈরি হবে বলে জানানো হয়েছে। ওই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে মেডিকেল কলেজ নিয়ে বড় ঘোষণা করেন। তিনি বলেন, “রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি আয়ুষ্মান ভারতের আওতায়। বাকি যারা এই স্কিমের মধ্যে আসেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম।” আর এই অনুষ্ঠানে দাঁড়িয়েই রাজ্যে আরও চারটি মেডিকেল কলেজ গড়ে তোলার ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন: আর বিরোধী দলনেতা নন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরাট রায় কলকাতা হাইকোর্টের

মুখ্যমন্ত্রী বলেন, “ক্যান্সার সহ দুরারোগ্য রোগের দামি ওষুধ কিনতে নাভিশ্বাস ওঠে মধ্যবিত্তদের। সেই কারণে ওষুধ সস্তায় দিতে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার। সমস্ত হাসপাতালে এই স্টোর খোলা হবে। আগের সরকার ৩ বেলায় খাবারের জন্য ৫৬ টাকা ৪০ পয়সা দিত। এমএলএ, মন্ত্রী, সাংসদদের বেতন বেড়েছে। তবে হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়েনি। আমরা দায়িত্বে এসেই বাড়িয়ে ১০০০ টাকা করেছি। সব হাসপাতালে হার্টের রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” পাশাপাশি ভিন রাজ্যে চিকিৎসা করতে যাওয়ার প্রবণতা রোখার জন্য রাজ্য সরকার এই মেডিকেল কলেজ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

google button