এই ডকুমেন্টগুলি না থাকলে মিলবে না ভরসা স্কিমের ২০০০ টাকা

Published:

Bharosa Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ভরসা স্কিম (Bharosa Scheme)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন এই প্রকল্পের। এমনকি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে ভরসা স্কিমের বিজ্ঞপ্তি। আপাতত গ্র্যাজুয়েট যুবকরা এই প্রকল্পে থেকে ২০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটরা ১৫০০ টাকা করে অর্থ সহায়তা পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কোন কোন ডকুমেন্ট থাকা বাঞ্ছনীয়?

ভরসা স্কিমের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্যই চালু করা হচ্ছে ভরসা কর্মসূচি। ২০২৭-র ১ জানুয়ারি থেকে এই প্রকল্প কার্যকর হওয়ার কথা। আপাতত ১৫০০ এবং ২০০০ টাকা দিয়ে এই প্রকল্প শুরু হলেও ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে তা প্রতিশ্রুতি অনুযায়ী ২০০০ টাকা এবং ৩০০০ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আরও বেশ কয়েকটি ডকুমেন্ট সঙ্গে রাখা প্রয়োজন।

এখনও পর্যন্ত যা খবর, এই প্রকল্পে আবেদন করার জন্য নিজের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বয়সের প্রমাণপত্র এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচয়পত্র দেখাতে হবে। তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েট হলে শংসাপত্র এবং অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ আইটিআই-র ভোকেশনাল সার্টিফিকেট সঙ্গে রাখা দরকার। তার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নম্বর দরকার পড়বে।

আরও পড়ুন: রাজ্যে এনকাউন্টার, ঋতব্রতকে ঝটকা, ধর্ষণ কাণ্ড…! আজকের সেরা ১০টি খবর

অনুমান করা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার মতো এই প্রকল্পেও সরাসরি ডিবিটির মাধ্যমেই টাকা ট্রান্সফার হবে। তবে আবেদন করার জন্য কিছু যোগ্যতাও পূরণ করতে হবে। প্রথমত, ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর। দ্বিতীয়ত, তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে গ্র্যাজুয়েট হলে ২০০০ টাকা করে মিলবে। এর পাশাপাশি পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর অন্য কোনও সরকারি বা বেসরকারি প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না এবং বর্তমানে বেকার হতে হবে।

google button