সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৮ নভেম্বর, শনিবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। নতুন দিন মানেই নতুন আশা, নতুন সম্ভাবনা আর চ্যালেঞ্জ। প্রতিনিয়ত গ্রহ-নক্ষত্রের অবস্থানের প্রভাবে আমাদের প্রত্যেকটি রাশির দৈনন্দিন জীবনের প্রতিটি পদক্ষেপে পড়ে প্রভাব। আজকের দিনটি আপনার জন্য ঠিক কেমন কাটতে চলেছে? কর্মক্ষেত্র থেকে নতুন কোনও সুখবর অপেক্ষা করছে নাকি আজ আর্থিক দিক থেকে থাকতে হবে বাড়তি সতর্ক? প্রেম বা দাম্পত্য জীবনের দিক থেকেই বা দিনটি কেমন যাবে? মেষ থেকে মীন–১২টি রাশির জাতক-জাতিকাদের দিনটি কেমন যাবে তা জানতে পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার তৎপরতা এবং দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু দাতব্য কাজে অংশগ্রহণ করা উচিত। পরিবারে সুখ-শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়। জীবনসঙ্গীর সাথে বাইরে খেতে যাওয়া বা সিনেমা দেখা আপনাকে শান্তি এনে দেবে। আজ প্রেমের সম্পর্কে কিছুটা অসুবিধা দেখা দিতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদেরও আজ লাভ হবে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে বাড়িতে একটি তামার পাত্রে গোলাপের তোড়া রাখার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। সুস্বাস্থ্যের কারণে আপনি বন্ধুদের সঙ্গে খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। টাকা সঞ্চয় করার উপায় শিখতে পারেন এবং সেই দক্ষতার মাধ্যমে আপনি সঞ্চয় করতে পারবেন। বাড়ির আনন্দময় পরিবেশ আপনার মানসিক চাপ কমাবে। পুরোপুরি অংশগ্রহণ করতে হবে। পরিবার ও দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আজ জীবনসঙ্গীর সাথে জীবনের অন্যতম স্মরণীয় একটি সন্ধ্যা কাটাতে পারেন।
প্রতিকার: আজ সবদিক থেকে উন্নতি লাভ করার জন্য কপালে সাদা চন্দনের তিলক লাগানোর চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম এবং পারিবারিক সমর্থন কাঙ্খিত ফলাফল এনে দেবে। তবে অগ্রগতির গতি বজায় রাখতে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। বাবা-মায়ের সাহায্যে আপনি আর্থিক অসুবিধা কাটিয়ে উঠতে পারবেন। সন্তান এবং পরিবার আজ আপনার দিনটির কেন্দ্রবিন্দুতে থাকবে। ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। আজ পরিবার ও দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটাতে পারবেন।
প্রতিকার: গরিবদের মধ্যে মিষ্টি রুটি বিতরণ করুন। এতে আপনি সমস্ত বিরক্তি থেকে মুক্তি পেতে পারবেন।
কর্কট রাশি: অন্যদের সাথে আনন্দ ভাগ করে নিলে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। টাকা কোথায় খরচ হচ্ছে সেদিকে নজর রাখা উচিত। আজ পরিবারের সদস্যদের সাথে আরামদায়ক মুহূর্ত কাটান। প্রিয়জনের থেকে দূরে থাকার কষ্ট আজ আপনাকে হতাশ করতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো নয়। আজ আপনি একটি সিনেমা দেখতে পারেন। তবে সেটি আপনার ভালো নাও লাগতে পারে। মনে হবে মূল্যবান সময় নষ্ট করেছেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মাংস, মদ এবং অন্য নারীর সংস্পর্শ পরিহার করার চেষ্টা করুন।
সিংহ রাশি: খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে অংশগ্রহণ করলে আপনি হারানো শক্তি ফিরে পাবেন। আজ আর্থিক সমস্যা সমাধান হতে পারে এবং অর্থ লাভ হতে পারে। পারিবারিক জীবনে খুব একটা সুখী হবেন না। আর্থিক দৃষ্টিকোন থেকে দিনটা মোটামুটি ভালো। আজ লোকে আপনার সম্পর্কে কী ভাবছে তা নিয়ে চিন্তা করলে আপনারই ক্ষতি হবে। আজ আপনি অবসর সময়ে সামাজিক মেলামেশা পছন্দ করবেন না। পরিবারের দিক থেকে দিনটি খুব একটা ভালো না গেলেও দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য আজ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করার চেষ্টা করুন।
কন্যা রাশি: দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্র বা ব্যবসায় অবহেলার কারণে আজ আর্থিক ক্ষতি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। তবে মেজাজ হারাবেন না। আজ সহযোগিতা না করলে আপনার সঙ্গী আপনার উপর রাগ করতে পারে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনি ভালো মেজাজে থাকবেন। সৃজনশীলতা এবং উদ্যমী মনোভাব আজ আপনার জন্য ভালো ফলাফল এনে দেবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে নিষ্কলঙ্ক চরিত্র বজায় রাখার চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার আকর্ষণীয় আচরণ অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। টাকা জমানোর ইচ্ছা পূরণ হতে পারে এবং পর্যাপ্ত সঞ্চয় করতে পারবেন। পরিবার ও দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আজ আপনার প্রিয়জনের অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে। অবসর সময় আপনি সিনেমা দেখতে পারেন। তবে সেটি আপনার ভালো নাও লাগতে পারে। আপনার মনে হবে যে আপনি মূল্যবান সময় নষ্ট করেছেন। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই আজ।
প্রতিকার: মানসিক শান্তি ফিরিয়ে আনার জন্য ছোট মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনি অবসর সময় উপভোগ করতে পারবেন। সাফল্যের চাবিকাঠি হল উদ্ভাবণী এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী অর্থ বিনিয়োগ করা। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং তারা আপনাকে ভালোবাসায় ভরিয়ে তুলবে। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। পরিবার ও দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আজ কোনও আধ্যাত্মিক গুরু বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো নয়।
প্রতিকার: দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করলে আপনার সব দিক থেকে উন্নতি হবে।
ধনু রাশি: অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করুন এবং আপনার পছন্দের কাজগুলো করা উচিত। যে সমস্ত আত্মীয় আপনার আগের ঋণ পরিশোধ করেননি তাদের টাকা ধার দেওয়া উচিত নয়। আজ আপনি কোনও সামাজিক অনুষ্ঠানে গেলে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। অপরিচিতদের সঙ্গে কথা বলার জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ পরিবারে সুখ-শান্তি বজায় থাকলেও দাম্পত্য জীবনের ঝামেলা হতে পারে।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে চাইলে কলা গাছের পুজো করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ মানসিক চাপ কমে যেতে পারে। আটকে থাকা অর্থ উদ্ধার হবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল বা নাজুক হবে। বিবাহিত হলে এবং আপনার সন্তান থাকলে তারা অভিযোগ করতে পারে যে আপনি তাদের সময় দেন না। পরিবার ও দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আজ স্বাস্থ্য আপনার জন্য আনন্দ বয়ে আনবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য মন্দির বা ধর্মীয় স্থানে খাঁটি ঘি এবং কর্পূর দান করুন।
কুম্ভ রাশি: শিশুরা আপনার সন্ধ্যাবেলা আনন্দের মুহূর্ত এনে দেবে। ক্লান্তিকর এবং একঘেয়ে দিনকে বিদায় জানাতে আজ সুন্দর পোশাক কেনার পরিকল্পনা করতে পারেন। আজ সেই সমস্ত সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা টাকা নিয়ে ফেরত দেয় না। আজ হাসিখুশি থাকতে হবে। ভালোবাসার দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আপনি কোনও পার্ক বা শপিংমলে যেতে পারেন। আজ স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে ভগবান গণেশের ছবি নিজের কাছে রাখার চেষ্টা করুন।
মীন রাশি: আজ আপনার উচ্চ বুদ্ধিমত্তা দুর্বলতাগুলি কাটিয়ে তুলতে সাহায্য করবে। শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনা সমস্যাগুলি কাটিয়ে তুলতে পারে। পরিবার ও দাম্পত্য জীবনে সমস্যা হবে না। আজ আর্থিক সমস্যা দেখা দিতে পারে। কোনও বন্ধু আপনার কাছে টাকা চাইতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার জীবনসঙ্গীর কাছ থেকে বিশেষ কিছু উপহার পেতে পারেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে সাদা সুতোয় একমুখী রুদ্রাক্ষ পরার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।


