স্লট বদলেও হল না কাজ, এক বছরেই যাত্রা শেষ Zee Bangla-র জনপ্রিয় ধারাবাহিকের

Published:

Tui Amar Hero
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: জনপ্রিয়তার শিখরে এসে অবশেষে শেষ হতে চলল জি বাংলার এক অন্যতম ধারাবাহিক ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero)। শাক্য ও আরশির ভালোবাসার এই ধারাবাহিক প্রায় এক বছরের পথ চলায় টিআরপির বিভিন্ন ওঠাপড়ার সাক্ষী থেকেছে, এবার তার বিদায়ের পালা। শনিবার হাসি কান্নায় শেষ হল শুটিং, তবে সকলকে বিদায় জানানোর মাঝেই শুরু হতে চলেছে আর এক নয়া ধারাবাহিক।

শেষের পথে জনপ্রিয় এই ধারাবাহিক

শ্রীজিৎ রায় ও শৌভিক চক্রবর্তীর প্রযোজনায় জি বাংলার ধারাবাহিক ‘তুই আমার হিরো’ শুরু হয়েছিল গত বছর ১০ মার্চ। প্রায় এক বছর চলার পর শেষ হল এর যাত্রা। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রুবেল দাস ওরফে সুপারস্টার শাক্যজিৎ ও মোহনা মাইতি ওরফে আরশিকে। শুরুর দিকে TRP তালিকায় এক থেকে দশের মধ্যে এই মেগা থাকলেও শেষ কয়েক সপ্তাহ একেবারেই দেখা মেলেনি এই ধারাবাহিকের। টাইম স্লটও বদলে ফেলা হয়৷ কিন্তু কোনো কাজ হল না। সচরাচর কোনও ধারাবাহিকের স্লট পাল্টে গেলে মনে করা হয় সেই ধারাবাহিকটি হয়ত শেষের মুখে৷ ‘তুই আমার হিরো’ সেই পথেই হাঁটল৷ শনিবার শেষ হয়েছে এই ধারাবাহিকের শুটিং। তবে টেলিভিশনের পর্দায় আরও কয়েক দিন দেখা যাবে প্রিয় চরিত্রগুলিকে।

শেষ হল ধারাবাহিকের শুটিং

শনিবার তুই আমার হিরোর শুটিং সেটে ছিল এক আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর বিদায়ের মুহূর্ত যে সহজ নয়, তা স্পষ্ট ছিল সকলের চোখেমুখে। ছিল একরাশ মন খারাপের আবহাওয়া। তবে পরিচালকের নির্দেশনায় মুখে হাসি নিয়ে শুটিং করছেন সকলে। ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায় একটি পোস্ট করেছেন যেখানে ধারাবাহিকের প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। শুধু তাই নয়, একটি বিশাল বড় পিচবোর্ডে ধারাবাহিকের পোস্টারের নিচে প্রত্যেককে সই করতেও দেখা যায়। এইভাবেই আরও এক কালজয়ী ধারাবাহিকের অধ্যায় শেষ হল।

 

View this post on Instagram

 

আরও পড়ুন: তৃণমূলকে দায়ী করে ‘উন্নত বাংলা’ গড়ার ডাক! রাজ্যবাসীকে খোলা চিঠি মোদীর

প্রসঙ্গত, TRP তালিকায় বিভিন্ন ঝড় ঝাপটার মাঝে অনেক ধারাবাহিক মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে, যদিও সেই সব ভুলে নতুন করে আরও একাধিক ধারাবাহিক নিয়ে আসা হয়েছে। সম্প্রতি জি বাংলার পর্দায় আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই তালিকায় রয়েছে ‘কমলা নিবাস’ ও ‘সাতপাকে বাঁধা’। অন্যদিকে আসছে আরও এক নতুন ধারাবাহিক। যার নাম ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। যেখানে এক একা মায়ের জীবন সংগ্রামের গল্প দর্শকদের কাছে তুলে ধরবে এই ধারাবাহিক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now