সৌভিক মুখার্জী, কলকাতা: আরও শক্তিশালী হতে চলেছে ভারতের প্রতিরক্ষা খাত। অগ্নি-৫ মিসাইলের সাফল্যের পর এবার আরও শক্তিশালী, উন্নত প্রযুক্তির ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির পথে ভারত। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও (Defence Research and Development Organisation) এবার এমন এক প্রজন্মের মিসাইল (Stealth ICBM Missile) তৈরি করছে, যা শুধুমাত্র ১০ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে থেমে থাকবে না, বরং রাডারের চোখে ধুলো দিতেও ওস্তাদ।
কী এই নতুন স্টিলথ ICBM?
বল দিই, ভারতের এই প্রকল্পটি বর্তমানে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল—এর পাল্লা ১০,০০০ কিলোমিটার। হ্যাঁ, যেখানে অগ্নি-৫ এর পাল্লা মাত্র ৫০০০ থেকে ৮০০০ কিলোমিটার, সেখানে নতুন এই মিসাইলটি অনায়াসেই ১০ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। এছাড়া শত্রুপক্ষের রাডার যাতে এই মিসাইলকে শনাক্ত করতে না পারে, তার জন্য এতে বিশেষ রাডার অ্যাবসার্বিং মেটেরিয়াল বা স্টিলথ কোটিং ব্যবহার করা হচ্ছে। আর উন্নত কার্বন কম্পোজিট ব্যবহারের ফলে এই মিসাইলটি ওজনে অনেক হালকা যা এর গতিবেগ এবং জ্বালানি সাশ্রয় ক্ষমতা আরও বাড়িয়ে দেবে।
জেনে রাখা ভাল, অগ্নি-৫ বর্তমানে ভারতের অন্যতম শক্তিশালী অস্ত্র। কিন্তু নতুন এই প্রজন্ম তাকেও টেক্কা দিয়ে দেবে। কারণ, অগ্নি-৫ এর পাল্লা যেখানে ৫০০০ থেকে ৮০০০ কিলোমিটার, সেখানে এর পাল্লা ১০,০০০ কিলোমিটার বেশি। এছাড়া অগ্নি-৫ এ রয়েছে সলিড ফুয়েল ও ৩-স্টেজ প্রযুক্তি। তবে নতুন স্টিলথ মিসাইলে রয়েছে উন্নত স্টিলথ প্রযুক্তি এবং এর ওজন হালকা। অগ্নি-৫ সাধারণত MIRV যুক্ত রাডারে আঘাত হানতে পারে। কিন্তু নতুন স্টিলথ মিসাইল একসাথে ১০ থেকে ১২টি MIRV ওয়ারহেড আঘাত হানতে পারবে।
🚨 India developing lighter next gen ICBM with over 10,000 km range, around twice Agni 5, capable of carrying 10 to 12 warheads with advanced defence evasion systems
follow @india_plus_ pic.twitter.com/fmBL85qqic
— India Plus (@india_plus_) April 5, 2026
আরও পড়ুন: আহমদপুর থেকে কলকাতার সরাসরি ট্রেন? বড় আশ্বাস দিলেন হাওড়ার ডিআরএম
উল্লেখ্য, আমেরিকার THAAD, রাশিয়ার S-500 কিংবা চিনের HQ-19 এর মতো আধুনিক ক্ষেপনাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য এতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রথমত, এটি নামার সময় নিজের গতিপথ পরিবর্তন করতে পারবে। ফলে একে মাঝ আকাশে ধ্বংস করা কার্যত অসম্ভব। দ্বিতীয়ত, মিসাইলটি ওড়ার সময় আকাশে বেশ কিছু নকল লক্ষ্যবস্তু তৈরি করতে পারবে, যাতে শত্রুর পক্ষে রাডার বিভ্রান্ত হয়ে পড়ে। আর এই মিসইলের সবথেকে শক্তিশালী দিক হল এর MIRV। অর্থাৎ, একটিমাত্র মিসাইল উৎক্ষেপণ করলে সেটি আকাশে গিয়ে আলাদা হয়ে যাবে। আর একইসঙ্গে ১০ থেকে ১২টি ভিন্ন লক্ষ্যবস্তুতে পরমাণু বা সাধারণ যুদ্ধাস্ত্র দিয়ে আঘাত হানবে। এক কথায়, এই মিসাইল ভারতের প্রতিরক্ষা খাতকে এক নয়া উচ্চতায় নিয়ে যাবে।












