সহেলি মিত্র, কলকাতা: একদিকে যখন ঘরোয়া থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বৃদ্ধি নিয়ে বিপাকে মানুষ, তখন বিরাট স্বস্তি দিল কেন্দ্র সরকার। এবার ৩০০ টাকা কমে মিলবে গ্যাস সিলিন্ডার। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। চলুন বিশদে জেনে নেওয়া যাক। এমনিতেই বর্তমানে একটা ঘরোয়া গ্যাস সিলিন্ডার কিনতে ৯০০ থেকে ১০০০ টাকা অবধি খরচ করতে হয়। অবশ্যই বিভিন্ন রাজ্যে দাম আলাদা। যাইহোক, তবে কেন্দ্রীয় সরকারের তরফে এমন একটি স্কিম চালানো হচ্ছে যার মারফত সাধারণ মানুষ অনেকটাই কম দামে গ্যাস পেয়ে যান।
LPG-র ওপর মিলবে ৩০০ টাকার ভর্তুকি
সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে, অভাবী মানুষদের জন্য বিরাট ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনার অধীনে প্রদত্ত ভর্তুকির পরিমাণ এক ধাক্কায় ১০০ টাকা অবধি বাড়িয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার পিএম উজ্জ্বলা যোজনার অধীনে ভর্তুকি ৩০০ টাকা করেছে। এই প্রকল্পের আওতায়, সুবিধাভোগীরা এখন প্রতি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা করে পাবেন। এই টাকা বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডারের জন্য পাওয়া যাবে। এর পাশাপাশি, পিএম উজ্জ্বলা যোজনার অধীনে প্রাপ্ত অর্থ সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।
কারা সুবিধা পাবেন?
এই প্রকল্পের আওতায় এসসি/এসটি এবং ওবিসি মহিলারা সুবিধা পাবেন। এর পাশাপাশি অর্থনৈতিকভাবে অনগ্রসর উপজাতিরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের অধীনে আবেদনকারী মহিলার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
আরও পড়ুনঃ ভোটের মুখে শোভাবাজার থেকে উদ্ধার কাড়ি কাড়ি টাকা, বাজেয়াপ্ত গাড়ি সহ নোটের বান্ডিল
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমেই পিএম উজ্জ্বলা যোজনার অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে।
২) এবার রেজিস্টার করুন এবং ওয়েবসাইটে লগইন করুন।
৩) লগ ইন করার পর ‘Apply’ অপশনে যান, এখানে আপনাকে ভারত গ্যাস ইত্যাদির মতো তেল কোম্পানির নাম নির্বাচন করতে হবে।
৪) যে কোম্পানির সিলিন্ডার আপনি ব্যবহার করতে চান, সেই কোম্পানিটি বেছে নিন।
৫) এরপর সিলেক্ট টাইপ-এ, উজ্জ্বলা ২.০ নিউ কানেকশন অপশনটি বেছে নিন।
৬) এরপর রাজ্য, জেলা এবং ডিস্ট্রিবিউটরের নাম লিখুন।
৭) এরপর মোবাইলে পাওয়া ক্যাপচা কোড এবং ওটিপি প্রবেশ করান।
৮) এখন ফ্যামিলি আইডেন্টিফায়ার অপশনে ‘হ্যাঁ’ নির্বাচন করুন এবং রেশন কার্ডের বিবরণ পূরণ করুন।
৯) এরপর পারিবারিক বিবরণ, ব্যক্তিগত বিবরণ, ব্যাঙ্কের বিবরণ, ঠিকানার বিবরণ ইত্যাদি এন্ট্রি করাতে হবে।
১০) ফর্মটি পূরণ করার পর আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। এই রেফারেন্স নম্বরটি নিয়ে গ্যাস এজেন্সিতে যান।












