বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ALH Mk-III (MR) এবং VL-Shtil ক্ষেপণাস্ত্র কিনছে ভারত (India Russia New Missile System)। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ALH Mk-III (MR) এবং VL-Shtil 1 ক্ষেপণাস্ত্র পেতে 5,083 কোটির চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত। এও জানা যাচ্ছে, ভারতীয় নৌবাহিনী (Indian Navy) রাশিয়ার জেএসসি রোসোবোরোনেক্সপোর্টের সাথে 2,182 কোটি টাকা মূল্যের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনার জন্য চুক্তি করেছে। যা আগামী দিনে ভারতীয় জল বাহিনীকে শত্রুর যেকোনও ধরনের হামলা প্রতিহত করতে সাহায্য করবে।
কী এই Shtil 1?
ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, Shtil 1 আসলে একটি আঞ্চলিক বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এক কথায়, এটি আসলে একটি মিডিয়াম রেঞ্জ নেভাল এয়ার ডিফেন্স সিস্টেম। যা রাশিয়ার আলমাজ আন্তে সংস্থা হালকা যুদ্ধ জাহাজের জন্য তৈরি করেছে। Shtil-1 9M317ME সক্রিয় রাডার হোমিং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে। এটি সম্পূর্ণভাবে নৌ বাহিনীর জন্য ডিজাইন করা হয়েছে। যা যেকোনও সময় বায়বীয় হুমকি মোকাবিলা করতে পারবে।
প্রতিরক্ষা খাতের গবেষকরা বলছেন, এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রতি 2 থেকে 3 সেকেন্ডে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে। দ্বিতীয় বিষয় এই Shtil-1 অবিলম্বে বায়বীয় হুমকি ধরার ক্ষমতা রাখে। তৃতীয়ত, এটি সুপারসনিক বিমান, ড্রোন, হেলিকপ্টার এমনকি অ্যান্টিসেপ্টর ক্ষেপণাস্ত্র পরিচালনা করতে সক্ষম। এর রেঞ্জ সাড়ে তিন কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে পাহাড়ি এলাকায় এটি সর্বোচ্চ 15 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। জানা যাচ্ছে, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা Shtil-1 একসাথে 12টি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে।
অবশ্যই পড়ুন: পাকিস্তানকে সমর্থন করে হান্ড্রেড লিগ থেকে নিজেই বাদ মইন আলি!
কেন Shtil-1 বেছে নিল ভারত?
রাশিয়ার কাছ থেকে এই বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার অন্যতম কারণ এটি অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমের তুলনায় অনেকটাই সস্তার। দ্বিতীয়ত ক্ষেপণাস্ত্রের আকার এবং টার্মিনাল শক্তি ইজরায়েলের বারাক এমআর এসএমের মতো সক্রিয় রাডার হোমিং সিস্টেমের থেকে অনেক ভাল। একই সাথে এই ক্ষেপণাস্ত্রটি ব্যাটারি চালিত রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটারের উপর নির্ভর করে চালনা করা যায়। সেই সাথে এই ডিফেন্স সিস্টেমে থাকা আলো বা লাইট অত্যন্ত মৃদু। এর ফলে শত্রু এটিকে পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পায় না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহার অত্যন্ত সহজ। গুরুত্বপূর্ণ বিষয়একটি জাহাজে 24 থেকে 36টি এই এয়ার ডিফেন্স সিস্টেম বহন করা যায়। অনেকেই বলছেন, এই ক্ষেপণাস্ত্রগুলির সামনে পাকিস্তানের মতো শত্রুরা মাথা ঝোকাবে!












