টিকিট ছাড়াই উঠে পড়েন AC কোচে, ট্রেনেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা TTE-র

Published:

Indian Railways allegations against TTE
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেনে ওঠার তাড়া ছিল। তাই টিকিট কাটতে পারেননি মহিলা যাত্রী (Indian Railways)। সেই ভুলের মাসুল দিতে হয়েছে অন্যভাবে! অভিযোগ, মহিলা যাত্রীকে অন্য সিটে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেছিলেন খোদ TTE। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ-গোরক্ষপুর এক্সপ্রেসে। একজন রেল কর্মীর হাতে হেনস্থা হতেই জিআরপির কাছে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। এবার সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত TTE র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে রেল!

ঠিক কী ঘটেছিল?

ইন্ডিয়া টিভির এক রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি আহমেদাবাদ-গোরক্ষপুর এক্সপ্রেসে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মউ থেকে উঠেছিলেন একজন মহিলা যাত্রী। গোরক্ষপুর যাওয়ার জন্য ট্রেনটিতে উঠলেও তাড়াহুড়োর বসে টিকিট কাটতে ভুলে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে TTE টিকিট দেখতে চাইলে যুবতী তা দেখাতে পারেননি। আর তারপরেই নিজের শয়তানের রূপ দেখালেন ওই TTE।

অভিযোগ, টিকিট না কাটায় একেবারে জোর করেই ওই যুবতীকে অন্য কেবিনে নিয়ে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, আলাদা একটি সিট ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন ওই TTE। যদিও ওই রেল কর্মীর হাত থেকে কোনও মতে নিস্তার পেয়েছিলেন তিনি। সেখান থেকে পালিয়ে পরে গোরক্ষপুর স্টেশনে নেমে জিআরপির কাছে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা।

অবশ্যই পড়ুন: শালিমার স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত লোকাল ট্রেন, ভাঙল প্ল্যাটফর্ম! বন্ধ পরিষেবা

রিপোর্ট অনুযায়ী, রেল পুলিশের কাছে অভিযোগ জানানোর সময় ওই যুবতী স্পষ্ট জানান, তাঁর কাছে ট্রেনের টিকিট কাটার ভাড়া ছিল। তবে তাড়াহুড়োর জন্য তিনি ভুল করে এসি কোচে উঠে পড়েন। পরে TTE টিকিট দেখতে চাইলে তিনি টিকিট দেখাতে না পারায় তাঁকে অন্য একটি কেবিনে সিট দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে শারীরিক নির্যাতন করার চেষ্টা করেন ওই TTE। ওই যুবতী রেল পুলিশের কাছে এও জানিয়েছেন, TTE নাকি ট্রেনের কেবিনে নিয়ে যাওয়ার পর তাঁকে এই ঘটনা কাউকে না বলার হুমকি দিয়েছিলেন। সূত্রের খবর, অভিযোগকারীনির বয়ান রেকর্ড করার পরই অভিযুক্ত TTE কে সাসপেন্ড করা হয়েছে। তরুণীর দায়ের করা মামলার ভিত্তিতে আগামীতে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে রেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now