বন্দে ভারতের থেকেও দ্রুত গতি! ২২০ কিমি বেগের হাইস্পিড ট্রেন আনছে ভারতীয় রেল

Published:

High-speed rail in India | High-speed train

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই হাইটেক হচ্ছে ভারতীয় রেল। বন্দে ভারত, অমৃত ভারত এক্সপ্রেস চালু হয়েছে। অন্যদিকে ২০২৭ সালের মধ্যে বুলেট ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০০-রও বেশি গতিতে এই ট্রেন ছুটবে বলে খবর। এরই মাঝে রেলের তরফে আরও একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রেল মন্ত্রক বুলেট ট্রেন চালুর আগে বন্দে ভারতের থেকেও বেশি গতির ট্রেন (High-speed train) আনার প্ল্যান করছে। ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ২২০ কিমি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

এবার ঘণ্টায় ২২০ কিমি বেগে চলবে ট্রেন!

বর্তমান সময়ে দেশের সবথেকে দ্রুত গতির ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিমি। গোটা দেশে প্রায় ৮১ জোড়া ট্রেন চলছে। আগামী দিনে এই ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, রেলের তরফে এমন কিছু ট্রেন সেট তৈরি করা হচ্ছে যেগুলির গতিবেগ বন্দে ভারতকেও ছাড়িয়ে যাবে। ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ২২০ কিমি।

আরও পড়ুনঃ ফের ডলারের বিপরীতে মান বদল ভারতীয় মুদ্রার, কত হল টাকার রেট?

অনেকে এটিকে ভারতীয় রেলের পরবর্তী প্রজন্মের ট্রেন আখ্যা দেওয়া হয়েছে। সূত্রের খবর ২০২৬ সালের ২৩শে মার্চ তারিখে চেন্নাই -ভিত্তিক ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) -এর জেনারেল ম্যানেজারকে পাঠানো এক চিঠিতে রেলওয়ে বোর্ড ২০২৭-২৮ সালের কোচ উৎপাদন কর্মসূচির অধীনে ১৬টি বগি থাকে এমন দুটি ট্রেনসেট অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। যদিও কোন রুটে এবং কবে ট্রেনগুলি চলবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে আগামী দিনে আরও হাইস্পিড ট্রেন চালানোর লক্ষ্যে রেলের তরফে নানা জায়গায় হাইস্পিড রেল ট্র্যাক স্থাপনের কাজ চলছে বলে করা হচ্ছে।

বিরাট প্ল্যান রেলের

রেল সূত্রে খবর, ১৬টি কোচ সম্বলিত দুটি রেক ব্রডগেজ ট্রেনসেট হিসেবে তৈরি করা হবে। কোচগুলোর কাঠামো হবে স্টিলের, গতিবেগ হবে ২২০ কিমি/ঘণ্টা। যদিও সর্বোচ্চ পরিচালন গতিবেগ হবে ২০০ কিমি/ঘণ্টা। শোনা যাচ্ছে, প্রতিটি ট্রেন সেটে ৮টি করে কোচ থাকবে। জানলে আকাশ থেকে পড়বেন, প্রতিটি বগির মূল্য ২৭.৮৬ কোটি টাকা মতো। অর্থাৎ সব মিলিয়ে মোট ৮৬৬.৮৭ কোটি টাকার চুক্তি হয়েছে। এছাড়াও আরও অন্যান্য কিছু খরচ রয়েছে যেগুলি সম্পর্কে ক্রমশই প্রকাশ্যে আসবে।

google button