সহেলি মিত্র, কলকাতাঃ সাতসকালে সামনে এল বিরাট খবর। ভারতেরই এক অখ্যাত জায়গা থেকে পুলিশের জালে ধরা পড়ল ‘লাদেন’ (Laden)! শুনতে অবাক লাগলেও সত্যি এটাই। লাদেন গ্রেফতার। কিন্তু কে এই ‘ লাদেন ‘? এই ব্যক্তি অবশ্য সেই লাদেন নয়।
ধরা পড়ল আরেক ‘লাদেন’!
বিহারের মধুবনী থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তার আসল নাম আবুল ইনাম, যাকে অনেকেই চেনেন ‘ লাদেন ‘ নামে। যদিও আবুল ইনামের সঙ্গেও পাকিস্তানের যোগ ছিল বলে অনুমান করা হচ্ছে। বিহারের মধুবনী জেলায় জাল নোটের একটি চক্র সক্রিয় ছিল বেশ কিছু দিন ধরে । পুলিশের কাছেই আসতে শুরু করেছিল খবর। সেই মতো, জাল নোট চক্রের অন্যতম হোতাকে পাকড়াও করার জন্য জাল বেছাতে শুরু করেছিল পুলিশ। অবশ্য মিলেছে সাফল্য। হাতেনাতে ধরা পড়েছে আবুল ইনাম ওরফে লাদেন।
জাল নোটের চক্র ফাঁস
মধুবনী এলাকায় জাল নোটের যে চক্র চলছিল, এই ব্যক্তি তার অন্যতম হোতা বলেই মনে করা হয়। আবুল ইনামের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানী সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে তার। যদিও এই বিষয়টি তদন্ত সাপেক্ষ। ভারত থেকে পালিয়ে যাওয়ার জন্য মদত করেছেন, এমন অভিযোগও রয়েছে।
আপাতত, পুলিশের হেফাজতে রয়েছে আবুল ইনাম। পুলিশ খতিয়ে দেখছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যাসত্য। কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ কোনো গোষ্ঠীর সঙ্গে ইনামের যোগাযোগ ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ অনুমোদন দেয়নি রাজ্য সরকার! ED চার্জশিট দিলেও সন্দীপদের বিরুদ্ধে থমকে বিচার
সংবাদ মাধ্যমে আরও দাবি করা হচ্ছে, জাল নোট কারবারের সঙ্গে পাকিস্তানের এক নাগরিক মহম্মদ মাস্তানের নাম উঠে এসেছে। সীমান্তবর্তী এলাক দিয়ে সম্ভবত চালানো হতো চোরা চালান। মাদক দ্রব্য পাচার করা হতো, এমন সম্ভাবনাও রয়েছে। কোন কোন পথ দিয়ে চলত চোরা কারবার? তদন্ত চালাচ্ছে পুলিশ।












