ভারতেও ছোটদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হচ্ছে? ইঙ্গিত দিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Published:

Restriction On Social Media platforms age based limits
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ভারতেও নিষিদ্ধ হয়ে যেতে পারে শিশুদের সমাজ মাধ্যম ব্যবহার (Restriction On Social Media)। এমনটাই ইঙ্গিত মিলল কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) কথায়। ইতিমধ্যেই মন্ত্রী জানিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বয়স ভিত্তিক বিধি নিষেধ নিয়ে বিভিন্ন সমাজ মাধ্যম প্লাটফর্মগুলোর সাথে আলোচনা চলছে সরকারের। আলোচনা যেদিকে গড়াবে সেই মতোই নতুন নির্দেশিকা জারি করবে কেন্দ্র। এদিন কেন্দ্রীয় মন্ত্রী একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন, সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব থেকে শিশুদের বাঁচাতে নতুন কিছু বিধি নিষেধ এবং আইনকানুন প্রণয়ন করা প্রয়োজন।

ভারতে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হবে?

সম্প্রতি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট বলেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, মেটা, ইউটিউব বা এক্স, প্রত্যেক সংস্থাকেই ভারত সরকারের নির্দিষ্ট আইন কাঠামো এবং সংবিধান মেনে চলতে হবে। এদিন সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়স ভিত্তিক বিধিনিষেধ নিয়ে কথা বলার সময় ডিপফেকের প্রসঙ্গও তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণবের কথায়, “আমরা যাতে সহজে ডিপফেকের মোকাবিলা করতে পারি সেজন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সাথে আলোচনা চলছে। খুব শীঘ্রই কিছু উপায় বেরিয়ে আসবে।”

কেন্দ্রীয় মন্ত্রী মনে করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারে যেমন কিছু নির্দিষ্ট বিধি-নিষেধ অর্থাৎ নিয়ম কানুন প্রয়োজন ঠিক তেমনই ডিপফেক কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, এই ডিপফেক দীর্ঘদিনের একটি সমস্যা। যা দিন দিন বেড়েই চলেছে। সমাজের ক্ষতি আটকাতে যত দ্রুত সম্ভব এই ডিপফেককে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এসব নিয়ে সংসদীয় কমিটিতেও জোড় আলোচনা চলছে।

 

অবশ্যই পড়ুন: লাল হলুদের আক্রমণে ছন্নছাড়া হবে প্রতিপক্ষ! ইস্টবেঙ্গলে সই করলেন দাপুটে ফুটবলার

মন্ত্রীর দাবি, সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিশুদের বিপদ রয়েছে, তাই এই বিশেষ ক্ষেত্রটিতে নতুন কিছু বিধি নিষেধ অবশ্যই আনা উচিত বলেই জানান তিনি। এক কথায়, অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যের পর ভারতেও যে অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার যে একপ্রকার বন্ধ হয়ে যেতে পারে তা বোঝাই যাচ্ছে। যদিও অনেকেই মনে করছেন, সোশ্যাল মিডিয়ার ব্যবহার পুরোপুরি বন্ধ না হলেও কঠোর থেকে কঠোরতম নিয়ম কানুন লাগু হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now