ভারতের প্রথম মহিলা হিসেবে সাইকেলে চেপে এভারেস্ট জয়, অসাধ্য সাধন করলেন শিক্ষিকা

Published:

Mount Everest

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 28 বছরের একজন শিক্ষিকা। যখন প্রায় অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছিলেন তিনি, তখন অবশ্য তাঁর লড়াইটা চোখে পড়েনি কারও। নজরে এলেন যখন, ততক্ষণে সাইকেল নিয়ে এভারেস্ট (Mount Everest) জয় করে ফেলেছেন তিনি। হ্যাঁ, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের তরুণী শিক্ষিকা দিব্যা সিং সাইকেলের প্যাডেলে পা রেখেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের 17 হাজার 560 ফুট উচ্চতায় পৌঁছলেন। আর তারপরেই দেশের প্রথম মহিলা হিসেবে অসাধ্য সাধনের খাতায় নাম লেখালেন তিনি।

মোটেও সহজ ছিল না এই কাজ

উত্তরপ্রদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাইকেলে চেপে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ওঠা মোটেও মুখের কথা নয়। কাজটা করতে গিয়েও তা হারে হারে টের পেয়েছেন দিব্যা। একজন শিক্ষিকা হিসেবে ছাত্র-ছাত্রীদের জীবনের পাঠ শেখানোর পাশাপাশি নিজের জীবনেরও একটা বড় শিক্ষা, অভিজ্ঞতা সকলের সামনে মেলে ধরলেন তিনি। বুঝিয়ে দিলেন, চেষ্টা করলে সবকিছুই সম্ভব।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া মারফত জানা যায়, উত্তরপ্রদেশ থেকে 14 দিন ধরে সাইকেল চালিয়ে শেষ পর্যন্ত মাউন্ট এভারেস্টের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন তিনি। এর জন্য প্রতিদিন প্রায় 12 ঘন্টা করে সাইকেল চালাতে হয়েছে উত্তরপ্রদেশের এই শিক্ষিকাকে। তবে 17 হাজার 560 ফুট উচ্চতায় সাইকেলে ভর করে পৌঁছানোটা একেবারেই সহজ ছিল না। পাহাড়ের পাথুড়ে ও অমুসৃণ পথ দিয়ে সাইকেল এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট কষ্ট সহ্য করতে হয়েছে তাঁকে। পথে একাধিকবার এসেছে বাধা। তবুও হাল ছাড়েননি দিব্যা।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: হিংসে করে গ্রেপ্তার, বালুর মতো ভালো কাজ কেউ করেনি’, রেশন কাণ্ডে বললেন মমতা

অনেকেই বলছেন, ইতিহাস তৈরির খিদে থাকলে মানুষ বোধহয় চাঁদকেও মাটিতে নামিয়ে আনতে পারে! সেটা করতে না পারলেও 12 ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত যে সব এলাকায় পারদ নেমে যায়, ভঙ্গুর পরিবেশে প্রবল ঠান্ডার মধ্যে সংকীর্ণ পথে সাইকেল চালিয়ে সকলকে অবাক করে দিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, প্রথমত মাউন্ট এভারেস্টে ওঠার আগে একাধিক বাধা পেরোতে হয় পর্বত আরোহীদের। খারাপ রাস্তা, প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি সব সময় ঝড়ো হওয়ার দাপট থাকে পাহাড়ে। সেই ঠান্ডা হাওয়া গায়ে লাগলে মনে হয় যেন চামড়া ছিড়ে যাচ্ছে। সেই প্রবল চ্যালেঞ্জকে উপেক্ষা করেই সাইকেল চালিয়ে এভারেস্টে পৌঁছেছেন এই তরুণী। যার ফলে ভারতের প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্ব জুড়েছে তাঁর নামে।

google button