ব্যবহার হয়নি আগে, এই সস্তার ড্রোন দিয়েই ইরানে ধ্বংসযজ্ঞ চালাল আমেরিকা

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আশঙ্কাই সত্যিতে পরিণত হয়েছে (Iran-US War)। গত শনিবার থেকে ইরানের উপর জোরালো হামলা চালানো শুরু করে আমেরিকা। সবচেয়ে বড় কথা, যা দিয়ে ইরানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেই, ড্রোন প্রযুক্তি এর আগে কোনও অভিযানে ব্যবহার করেনি ওয়াশিংটন ডিসি। রিপোর্ট অনুযায়ী, এপিক ফিউরিতে ইজরায়েলের সাথে হাত মিলিয়ে ইরানে হামলা চালানোর সময় প্রথমবারের মতো এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সব একেবারে ধুলিস্যাৎ করে দিল আমেরিকা।

এই ড্রোন ব্যবস্থাই ইরানে ধ্বংসযজ্ঞের কারণ

একাধিক রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের সাথে হাতে হাত মিলিয়ে ইরানের হামলা চালানোর সময় LUCAS আক্রমণাত্মক ড্রোনটি ব্যবহার করা হয়। বলাই বাহুল্য, এই ড্রোনগুলি ইরানের সস্তা কিন্তু শক্তিশালী ড্রোনগুলির অনুলিপি। গত শনিবার থেকে শুরু হওয়া ক্রমাগত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার দাবি করেছে আমেরিকা।

দেশের শীর্ষস্থানীয় নেতার মৃত্যুর পাশাপাশি ইরানের বুকে কম্পন ধরাতে ইরানেরই ড্রোন কৌশল অবলম্বন করেছিল ডোনাল্ড ট্রাম্পের দেশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার পাশাপাশি কয়েক ডজন সরকারি কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে।

বলে রাখা ভালো, যৌথভাবে ইরানের উপর হামলা চালাতে সস্তার LUCAS ড্রোন প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য সমরাস্ত্র ব্যবহার করা হয়েছিল ল। যার ধার কার্যত ইরানের বুক চিরে দিয়েছে।

LUCAS ড্রোনের বিশেষত্ব

বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার তরফে ইরানে ছোরা সস্তার ড্রোনগুলি একটা দীর্ঘ সময় ব্যবহার করার পর দ্বিতীয় বার আর ব্যবহার করা যায় না। তবে দামে অনেকটাই কম হয় অর্থাৎ খরচ কম হয় একসাথে অধিক সংখ্যক ড্রোন নিক্ষেপ করা যায় শত্রুর ডেরায়।

অবশ্যই পড়ুন: খামেনির মৃত্যুর প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, পাল্টা প্রতিরোধে নিহত ১০

না বললেই নয়, আমেরিকার LUCAS হল ইরানি শাহেদ-136 এর উপর ভিত্তি করে তৈরি একটি কম খরচের আক্রমণাত্মক ড্রোন। এমন ড্রোন দিয়ে ইরানে হামলা প্রসঙ্গে CENTCOM স্পষ্ট জানিয়েছে, আমেরিকা এবং ইসরাইলের যৌথ উদ্যোগে এপিক ফিউরির সময় প্রথমবারের মতো ইরানের ক্ষেত্রেই ব্যবহার করল কোনও দেশ। কয়েকজন সামরিক বিশেষজ্ঞ বলছেন, ইরানের সামরিক কৌশল এবং ড্রোন কৌশল রপ্ত করেই শাহেদ 136 এর অনুকরণ করে সস্তার LUCAS ড্রোন তৈরি করা হয়েছিল। এবার সেটাই ইরানের বুকে বিরাট ধ্বংসযজ্ঞ চালাল।