ভারতের কপালে চিন্তার ভাঁজ! হরমুজের কাছেই নতুন করে বিমানঘাঁটি তৈরি করছে পাকিস্তান

Published:

Pakistan Airbase

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে অস্থিরতা বেড়েছে গোটা বিশ্বে। বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে তেহরান। ঠিক সেই পর্বে এবার হরমুজ প্রণালীর একেবারে পাশেই নতুন করে বিমানঘাঁটি তৈরি করছে পাকিস্তান (Pakistan Airbase)। জানা যাচ্ছে, হরমুজ প্রণালীর একেবারে কাছেই ওমান উপসাগরের কাছে অবস্থিত জিওয়ানি বিমানঘাঁটিতে আধুনিকীকরণের কাজ শুরু করে দিয়েছে ইসলামাবাদ। যা ভারতের জন্য বেশ উদ্বেগের।

পাকিস্তানের বিমানঘাঁটি কেন ভারতের জন্য চিন্তার?

পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ওমান উপসাগরের কাছে অবস্থিত জিওয়ানি বিমানঘাঁটিটি বছরের পর বছর ধরে নিষ্ক্রিয় অবস্থায় পড়েছিল। এবার সেই বিমানঘাঁটি নতুন করে তৈরি করছে পাকিস্তান সরকার। বলে রাখি, সীমান্ত থেকে এই বিমানঘাঁটির দূরত্ব মাত্র 34 কিলোমিটার। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যাওয়া সামুদ্রিক জাহাজ চলাচলের যে পথ সেই পথের একেবারে কাছেই রয়েছে এই বিমানঘাঁটি। ফলে ভারতের জন্য এই এলাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোয়াদার থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটি থেকে পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহী সহ উপসাগরীয় দেশগুলির উপর নজরদারি চালাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেউ কেউ মনে করছেন, এই বিমানঘাঁটির। মাধ্যমে পাকিস্তান ওই অঞ্চলের সামুদ্রিক কার্যকলাপকে প্রভাবিত করতে পারে। এবার প্রশ্ন উঠছে কীভাবে এই বিমানঘাঁটি ভারতের জন্য হুমকি হয়ে উঠবে?

অবশ্যই পড়ুন: ডিজেলের পর এবার ভারত থেকে গমও কিনবে বাংলাদেশ!

বলাই বাহুল্য, পাকিস্তানের এই বিমানঘাঁটি এবং ইরানের চাহাবার বন্দরের মধ্যে আকাশ পথে দূরত্ব প্রায় 100 থেকে 120 কিলোমিটার। উভয়স্থানই মাকরান উপকূল এর কাছে ওমান উপসাগরের গা ঘেঁষে অবস্থিত। চাহাবার বন্দরের শহীদ বেহিশতী টার্মিনালের উন্নয়নের কাজ করছে পাকিস্তান। বলে রাখি এই বন্দর ইরানের সাথে ভারতের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় প্রবেশাধিকার ও বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে এই বন্দর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই পাকিস্তান জিওয়ানি বিমানঘাঁটি থেকে ভারতের কার্যকলাপের উপর নজর রাখতেই পারে। তাছাড়াও শোনা যাচ্ছে, জিওায়ানি বিমানঘাঁটিতে পাকিস্তানের জন্য একটি সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চিন। সবমিলিয়ে, এই দুই দেশের এমন পরিকল্পনা ভারতের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে।

google button