সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি (RBI Recruitment 2026) জারি করা হয়েছে, যেখানে সাড়ে ৬০০ পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে যে কোনও প্রার্থী স্নাতক হলেই আবেদন করতে পারবে। ইতিমধ্যে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
ভারতের রিজার্ভ ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি
রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট ৬৫০টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। তাহলে আবেদন করা যাবে।
বয়স সীমা কত লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর বয়স হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এখানে চাকরি পেলে প্রতি মাসে ২৯,০০০ টাকা থেকে ৭৮,৬৪০ টাকা বেতন দেওয়া হবে। সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের এখানে প্রাথমিক পরীক্ষা, মেইন পরীক্ষা, ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
- সবকিছু আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ১৬ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সের নেবেন।
আরও পড়ুন: শতভিষা নক্ষত্রে জীবনে প্রচুর সফলতা আসবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৮ ফেব্রুয়ারি
RBI Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।












