সৌভিক মুখার্জী, কলকাতা: সোনার দাম নিয়ে সুখবর। কলকাতার বাজারে অপরিবর্তিত আজ হলুদ ধাতুর দাম (Gold Price)। গতকালের দরেই বিকোচ্ছে সোনা। কিন্তু মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে দাম বাড়ল রুপোর। অনেকটাই ঊর্ধ্বগতি আজ সাদা ধাতু। যা বিনিয়োগকারীদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৭০০ টাকায় (০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৯,৬৬০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৯,৮১০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৯,৭১০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,২০০ টাকায় (০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৩৬০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৫১০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৪১০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,২৭০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,২৭০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৪২০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৩২০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৪১,৫০০ টাকায় (+৩৯০০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬৫,১০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,১০০ টাকায়।
কলকাতায় পরিবর্তন সোনা, রুপোর দাম
প্রসঙ্গত, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৩ হাজার ৭০০ টাকায়। আজও একই দরে বিকোচ্ছে হলুদ ধাতু। পরিবর্তন হয়নি দাম। ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল গতকাল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫১ হাজার ২০০ টাকায়। আজও একই দামে বিকোচ্ছে। অন্যদিকে গতকাল রুপোর দাম ছিল কলকাতার বাজারে প্রতি কেজিতে ২ লক্ষ ৩৭ হাজার ৬০০ টাকা। কিন্তু মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে আজ ৩৯০০ টাকা ঊর্ধ্বগতি হয় নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে ৯.২% সুদ, কোথায় করবেন বিনিয়োগ? জানুন সেরা ঠিকানা
সোনা, রুপোর দাম কীসের উপর নির্ভর করে?
সোনা, রুপোর দামের পরিবর্তন কয়েকটি বিষয়ের উপর নির্ভর করেই হয়। প্রথমত, মুদ্রাস্ফীতির সঙ্গে সোনার দাম সমানুপাতিক। মুদ্রাস্ফীতি যখন বাড়ে, তখন সোনার দাম সমান হারে বাড়তে থাকে। দ্বিতীয়ত, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি যখন প্রচুর পরিমাণ সোনা মজুদ করে, তখন সোনার দাম বাড়তে থাকে। সবথেকে বড় ব্যাপার, সোনার দামের ক্ষেত্রে প্রভাব ফেলে মার্কিন ডলার। ডলারের দাম যখন বাড়ে, তখন সোনার দাম কমে। আর ডলারের দাম কমলে সোনার দাম বাড়ে।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।












