লক্ষ্মীবারে অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের মধ্যেবিত্তদের পকেটে ঝটকা! একধাক্কায় অনেকটাই বাড়ল সোনা, রুপোর দাম (Gold Price)। সাদা ধাতুর দাম তো ১০ হাজার টাকার বেশি ঊর্ধ্বগতি। ফলত বিনিয়োগকারীদের কপালেও যে চিন্তার ভাঁজ পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে টানাপোড়েনের জেরে আবারও ঊর্ধ্বগতি সোনা, রুপোর দাম। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,৩০০ টাকায় (+৩৩০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৮৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৯,৯০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৯০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৯০০ টাকায় (+৩৫০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৪৮০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৬৩০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫১,৫৩০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৬১০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৬১০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৭৬০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৩,৬৬০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৪৪.৯০০ টাকায় (+১০,৭০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫৫,০০০ টাকায়।

কলকাতায় বাড়ল সোনা, রুপোর দাম

বলে দিই, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লক্ষ ৪২ হাজার ২০০ টাকায়। তবে আজ ৩৩০০ টাকা ঊর্ধ্বগতি হয়ে নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩০০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকায়। আর আজ ৩৫০০ টাকা ঊর্ধ্বগতি হয়ে দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা। এদিকে কলকাতার বাজারে গতকাল রুপোর দাম ছিল ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। আর আজ ১০ হাজার ৭০০ টাকা দাম বেড়ে নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা।

আরও পড়ুন: কলকাতা-অমৃতসরের স্পেশাল ট্রেন ঘোষণা রেলের, চলবে তিন মাস! জানুন রুট ও সময়সূচি

কেন বাড়ল সোনা, রুপোর দাম?

আসলে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে, আগামী দুই সপ্তাহ কোনও রকম আক্রমণ করা হবে না। এই কারণে বিশ্ববাজারে অস্থিরতা দেখা গিয়েছে। যুদ্ধবিবাহিতর খবরের পর সোনার দাম ২ শতাংশের বেশি ঊর্ধ্বগতিতে ঠেকেছে। আর ভূ-রাজনৈতিক উত্তেজনার আশায় বিনিয়োগকারীরা এখন সোনাকেই নিরাপদ আশ্রয় হিসেবেই বিনিয়োগ করছেন। কিন্তু ভবিষ্যতে দাম কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

google button