সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ার যুগে কখন যে কী খবর ছড়িয়ে পড়ে তা বলার জো নেই। সম্প্রতি ইন্টারনেটে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ছে যে, এলআইসি-র নতুন একটি স্কিমে (LIC New Scheme) নাকি ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ (Investment) করলেই প্রতি মাসে ৯৭৫০ টাকা সুদ পাওয়া যাচ্ছে। আর এই খবর নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কিন্তু আদৌ কি তাই? আসলে এর গভীরে লুকিয়ে রয়েছে বড় একটি ভুল। অনেক জায়গাতেই এই ৯৭৫০ টাকাকে মাসিক আয় হিসেবে দেখানো হচ্ছে। সত্যিটা জানুন।
সামনে এল আসল তথ্য
প্রথমে আমরা স্পষ্ট করে জানিয়ে রাখি, এটি এলআইসি-র কোনও জীবন বীমা পলিসি নয়, বরং এটি এলআইসির হাউসিং ফিনান্স লিমিটেডের (LICHFL) সঞ্চয়ী পাবলিক ডিপোজিট স্কিম। ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের মতোই এখানে টাকা রেখে নিশ্চিত হারে সুদ পাওয়া যায়। তবে ভাইরাল হাওয়া ৯৭৫০ টাকার অংকটি আসলে মাসিক সুদের হিসাব নয়, বরং বার্ষিক সুদের হিসাব। সেক্ষেত্রে আপনি যদি ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ৬.৫০% হারে বছরে সুদ দেওয়া হয়, তাহলে এক বছরে আপনি মোট ৯৭৫০ টাকা সুদ পাবেন। আর এক বছর পর আপনার হাতে আসবে এক লক্ষ ১,৫৯,৭৫০ টাকা। তাই যদি কেউ ভাবেন যে ১.৫ লক্ষ টাকা রাখলে প্রতি মাসেই ৯৭৫০ টাকা হাতে আসবে, তাহলে তিনি মস্ত বড় ভুল করছেন।
তবে বলে রাখি, LICHFL এর এই স্কিমে প্রবীণ নাগরিকরা সাধারণত ০.২৫% অতিরিক্ত হারে সুদ পেয়ে থাকে। যার ফলে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে তাদের বার্ষিক আয় প্রায় ১১ হাজার টাকা হতে পারে। তবে ২০২৬ সালে LICHFL ভারতের অন্যতম নির্ভরযোগ্য একটি সংস্থা। কারণ, এর প্রধান সুবিধা হলে নিরাপত্তা। এটি AAA রেটিং যুক্ত একটি সংস্থা। তাই এখানে বিনিয়োগ করলে টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এমনকি এখানে শেয়ারবাজারের ওঠানামার কোনও ঝুঁকি নেই। আর এখানে আপনি চাইলে নন কিউমুলেটিভ অপশনে বেছে নিতে পারবেন। পাশাপাশি সুদের টাকা আপনি মাস কিংবা বছর ভিত্তিতে নিজের অ্যাকাউন্টে পেতে পারেন, যা আপনার সংসার চালাতে সাহায্য করবে।
আরও পড়ুন: ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া
আবেদন করবেন কীভাবে?
এই এফডি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনও ঝামেলার প্রয়োজন নেই। এমনকি এলআইসি-র এলআইসির অফিসে যাওয়ার কোনও দরকার নেই। আপনি তিনটি সহজ উপায়ে এখানে আবেদন করতে পারবেন। প্রথমত, LICHFL এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, নিবন্ধিত এলআইসি হাউসিং ফিনান্স এজেন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া অনুমোদিত ডিজিটাল ওয়েলথ ম্যানেজমেন্টের সাহায্যে এখানে খুব সহজেই আবেদন করে নিতে পারবেন।












