বদলে যাবে আধার কার্ড, থাকবে না নাম, ঠিকানা, ছবি! ভোলবদলের পথে UIDAI

Published:

Aadhaar Card
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের (Aadhaar Card) গুরুত্ব নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। স্কুলে ভর্তি থাকে শুরু করে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা বা সিম তোলা, সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই আধার কার্ড। তবে এবার তাতেই আসছে বড়সড় রদবদল। এক কথায়, এবার ভোল বদলাতে চলেছে আধার কার্ডের। নতুন আধার অ্যাপ চালু হওয়ার পর UIDAI (Unique Identification Authority of India) এবার গোটা আধার কার্ডকে বদলে দেওয়ার চিন্তাভাবনা করছে। জানা যাচ্ছে, এবার নতুন আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং আধার সংখ্যা সরিয়ে ফেলা হবে। সাথে দেওয়া হবে কিউআর কোড, যেটি হবে ব্যক্তিগত তথ্যের মূল প্রমাণপত্র।

আধার কার্ডে থাকবে না নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য

UIDAI এর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এবার থেকে আধার কার্ডে আর ব্যবহারকারীর কোনও ব্যক্তিগত তথ্য থাকবে না। যেমন নাম, ঠিকানা, আধার কার্ডের নম্বর ইত্যাদি। এর বদলে শুধুমাত্র একটি আধুনিক কিউআর কোড থাকবে, যেমনটা এখন প্যান কার্ডে দেওয়া হচ্ছে। আর এই কিউআর কোডের মাধ্যমেই নাগরিকদের সমস্ত যাবতীয় তথ্য এনক্রিপ্টেড ফরম্যাটে থাকবে। সেটি স্ক্যান করলে সমস্ত তথ্য সামনে আসবে। তবে এর জন্য নতুন অ্যাপ দরকার পড়বে। তার জন্য mAdhar অ্যাপ ইতিমধ্যেই কেন্দ্র সরকার লঞ্চ করেছে।

UIDAI এর তরফ থেকে বলা হয়েছে, আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা  জালিয়াতি রুখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, অনেক ক্ষেত্রে বিভিন্ন অফলাইন অর্গানাইজেশন বা হোটেলে গেলে আধারের তথ্য সংগ্রহ করে রাখে এবং পরে তা জালিয়াতির সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কোনও নিরাপত্তা থাকে না। সেই কারণেই এই উদ্যোগ। অর্থাৎ, অফলাইনে আধার যাচাই আরও নিরাপদে করা যাবে এই ফিচার্সের মাধ্যমে। সেক্ষেত্রে আধার কার্ড জমা রাখতে হবে না, এবং কোনও রকম তথ্য চুরি হবে না ব্যবহারকারীর।

আরও পড়ুন: ভারতে আসার আমন্ত্রণ, তারেক রহমানকে শুভেচ্ছাবার্তায় কী লিখেছিলেন মোদী? প্রকাশ্যে চিঠি

আসলে বর্তমান সময়ে যে আধার কার্ড আমরা ব্যবহার করি, তাতে সহজেই তথ্য চুরি করা যায়। এমনকি তার অপব্যবহারও হয় বিভিন্ন জায়গায়। আর আমরা তা খোঁজ খবরও রাখি না। এর ফলে অনেক সময় ব্যাঙ্ক জালিয়াতি থেকে শুরু করে বিভিন্ন রকম সাইবার ক্রাইমের মামলায়ও পড়তে হয় সাধারণ ব্যবহারকারীদের। আর সিম কার্ড জালিয়াতি তো রয়েছেই। সেই সমস্ত জালিয়াতি রুখার জন্যই এবার কেন্দ্র সরকার এই ভেরিফিকেশন পদ্ধতি চালু করছে। এর মাধ্যমে শুধু কিউআর কোড স্ক্যান করলেই ব্যবহারকারী তথ্য সামনে আসবে। তবে কবে নাগাদ এই আপডেট আনা হবে, তা এখনও স্পষ্ট জানায়নি UIDAI।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now