ট্রেনের টয়লেটে বিপ্লব! সরছে চেনে বাঁধা মগ, আসছে আধুনিক পদ্ধতি

Published:

Indian Railways
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ট্রেনের শৌচাগারের পরিষেবা আরও স্বাস্থ্যসম্মত করার জন্য বিরাট পরিবর্তনের পথে হাঁটল ভারতীয় রেল (Indian Railways)। রেল মন্ত্রক সমস্ত জোনালকে এবার নির্দেশ দিয়েছে, ট্রেনের টয়লেটে ব্যবহার করা নিম্নমানের জলের ট্যাপ এবং স্টেইনলেস স্টিলের মগ সরিয়ে ফেলা হবে। আর তার বদলে আধুনিক জেট স্প্রে ব্যবস্থা বসানো হবে। রেলের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য টয়লেটের মেঝেতে জল জমা রোধ করা আর যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় পরিষেবা নিশ্চিত করা।

কেন নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত?

গত ১৭ ফেব্রুয়ারি রেল মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কোচের টয়লেটের মেঝেতে প্রায়শই জল জমে থাকে। আর ট্রেন চলাকালীন ঝাঁকুনির ফলে সেই জল কোচের ভেতরে বিভিন্ন সময় ছড়িয়ে পড়ে, যা কিনা অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি করে। বিশেষ করে মেঝের কাছাকাছি বসানোর ট্যাপ থেকে অতিরিক্ত জল পড়ে গোটা কোচ ভিজে যেত। সেই সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে শীতের কাঁপুনি শেষ, নিম্নচাপ উসকাচ্ছে ঝড়-বৃষ্টির আশঙ্কা! আজকের আবহাওয়া

রেলের সূত্র মারফৎ খবর, উত্তর রেল ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি ট্রেনে এই পরিবর্তন শুরু করেছে। এর প্রধান পদক্ষেপগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেঝের কাছাকাছি বসানো নিম্নমানের ট্যাপ সংযোগ বিচ্ছিন্ন করা, চেন বাধা স্টেইনলেস স্টিলের মগ সরিয়ে ফেলা আর তার পরিবর্তে স্বাস্থ্যসম্মত জেট স্প্রে বসানো। এই পরিবর্তন প্রথমে দিল্লি এবং আম্বালা শাখার শতাব্দী এক্সপ্রেসের জন্যই কার্যকর হচ্ছে।

আরও পড়ুন: উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থভাণ্ডার ভরে উঠবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৯ ফেব্রুয়ারি

পরীক্ষামূলক ফলাফল কী বলছে?

উত্তর রেলের দাবি অনুযায়ী, ইতিমধ্যেই ১৮২টি শতাব্দী কোচে এই পরিবর্তন আনা হয়েছে। আর প্রাথমিক পর্যবেক্ষণে দেখা দিয়েছে, টয়লেটের মেঝে তুলনামূলকভাবে শুষ্ক থাকছে, এমনকি জল জমার অভিযোগ অনেকটাই কমছে। আর এতে কোচে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকছে। পাশাপাশি টয়লেট রক্ষণাবেক্ষণে নিযুক্ত কর্মীরাও জানিয়েছেন যে, জেট স্প্রে ব্যবহার করায় পরিষ্কার করা তুলনামূলকভাবে অনেকটাই সহজ হচ্ছে আর ট্রেনে স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now