সহেলি মিত্র, কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই হেঁশেলে মিলতে চলেছে স্বস্তি। দাম কমতে পারে রান্নার তেলের (Cooking Oil Price)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে কেন্দ্রীয় সরকারের তরফে শীঘ্রই তেলের দাম নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। শাকসবজি থেকে শুরু করে বাড়ছে মাছ-মাংসের দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তেলেরও দাম। কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ আমজনতার। ফ
তবে সুখবর, ভোজ্যতেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে রাখতে, সরকার অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি শুল্ক অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে।
দাম কমছে রান্নার তেলের
এক রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত, অপরিশোধিত পাম তেল, সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের উপর ২০% আমদানি শুল্ক আরোপ করা হত। তবে এখন তা সরকার সাধারণ ১০% শুল্কে নামিয়ে এনেছে। যেহেতু ভারত তার ভোজ্যতেলের চাহিদার প্রায় ৭০% আমদানির মাধ্যমে পূরণ করে, তাই এই ১০% কর হ্রাস দেশীয় বাজারে তেলের বোতল এবং প্যাকেটের দাম সরাসরি কমিয়ে দেবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। সরকারের জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, এই নতুন এবং হ্রাসকৃত হারগুলি ৩১ মে, ২০২৬ থেকে দেশব্যাপী কার্যকর হবে। এর অর্থ হল জুন থেকে বাজারে নতুন চালান আসার সাথে সাথে তেলের দাম কমতে শুরু করবে।
কোন কোন দেশ থেকে তেল আমদানি করে ভারত?
এখন প্রশ্ন উঠতেই পারে, কোন কোন দেশ থেকে তেল আমদানি করে ভারত? এক রিপোর্ট অনুযায়ী, পাম তেলের জন্য ভারত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশের উপর নির্ভর করে, অন্যদিকে সূর্যমুখী তেল ইউক্রেন এবং রাশিয়া থেকে আসে। ২০২৪ সালের সেপ্টেম্বরে সরকার যখন কর বৃদ্ধি করে, তখন তেলের দাম হঠাৎ করে আকাশছোঁয়া হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনার সাধারণ মধ্যবিত্ত ঘরের জন্য চিন্তার বিষয় ছিল। তবে এবার আশা করা হচ্ছে তেলের দাম কমার। ইতিমধ্যেই কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রক এই লক্ষ্যে কঠোর নজরদারি শুরু করেছে। কর্মকর্তাদের একটি দল নিয়মিতভাবে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে শোধনাগার এবং প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করছে।
আরও পড়ুনঃ ৫৯০ কোটির জালিয়াতিতে ডুবল IDFC ফার্স্ট ব্যাঙ্কের ১৪,৪৩৮ কোটি! আপনার অ্যাকাউন্ট আছে?
বেশ কয়েকটি বড় তেল কোম্পানি তাদের দাম কমানো শুরু করেছে। মন্ত্রক প্যাকেজড সূর্যমুখী এবং সয়াবিন তেলের এমআরপি হ্রাসের বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করছে। প্রক্রিয়াকরণ ইউনিটগুলি সরকারকে আশ্বস্ত করেছে যে বন্দর থেকে কম আমদানি শুল্ক সহ নতুন চালান কারখানাগুলিতে পৌঁছানোর সাথে সাথে খুচরা বাজারে দাম আরও একটি উল্লেখযোগ্য হ্রাস পাবে।












