মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR এর চিয়ারলিডারদের বেতন অবাক করবে!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হয়েছে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ। মাঠে চার ছয় উঠলেই দর্শকদের সাথে উল্লাসে মেতে উঠছেন বিভিন্ন দলের চিয়ারলিডাররা (Kolkata Knight Riders)। প্রিয় দলের সাফল্যে ক্রিকেট ভক্তদের উন্মাদনার বিনিময়ে আলাদা করে টাকা দেওয়া না হলেও চিয়ারলিডারদের পেশাই এটা। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চিয়ারলিডারদের বেতন নির্দিষ্ট নয়। নির্ধারিত বেতনের পাশাপাশি অতিরিক্ত বোনাস সহ বিভিন্ন উৎস থেকে রোজগার করেন তারা। তবে জানলে অবাক হবেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 10 দলের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেন কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডাররা।

কত টাকা উপার্জন করেন KKR এর চিয়ারলিডাররা?

ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের প্রতিটি দলের চিয়ারলিডারদের বেতন কাঠামো আলাদা আলাদা। তবে সেই সব দলের মধ্যে নিজের দলের চিয়ারলিডারদের সবচেয়ে বেশি বেতন দেয় কলকাতা নাইট রাইডার্স। বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি চিয়ারলিডারদের বেতন ক্রমাগত বাড়িয়ে চলেছে।

জানা গিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চিয়ারলিডারদের সর্বোচ্চ বেতন প্রদানকারী ফ্র্যাঞ্চাইজি KKR তাদের মেয়েদের পেছনে প্রতি ম্যাচ বাবদ 24 থেকে 25 হাজার টাকা খরচা করে। ফাইনাল বা সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বেতনের পাশাপাশি ব্যবস্থা থাকে পারফরমেন্স বোনাসের। তাছাড়াও অন্যান্য ম্যাচেও পারফরম্যান্স বোনাস পেয়ে থাকেন চিয়ারলিডাররা।

অবশ্যই পড়ুন: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও চরম বিভ্রাট, কত জনের নাম বাদ?

প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চিয়ারলিডারদের সর্বোচ্চ বেতন প্রদানকারী ফ্রাঞ্চাইজি হলেও দিল্লি ক্যাপিটাল্‌‌‌স, পঞ্জাব কিংস, সানরাইজ়ার্স হায়দরাবাদের মতো কিছু দল তাদের মেয়েদের 10 থেকে 15 হাজার টাকা দিয়ে থাকে। যা সব থেকে কম বেতন। বলে রাখি, নির্দিষ্ট বেতন, বোনাসের পাশাপাশি চিয়ারলিডারদের বিমান ভাড়া থেকে শুরু করে হোটেল খরচ এমনকি খাওয়া দাওয়ার দায়িত্ব থাকে ফ্রাঞ্চাইজিরই।

google button