১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ডের নিয়মে একাধিক বদল আনছে SBI

Published:

SBI Credit Card

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর। আর এইদিন থেকে ক্রেডিট কার্ড (SBI Credit Card) ব্যবহারকারীদের জন্য বড়সড় পরিবর্তনের ঘোষণা করে ফেলল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India)। হ্যাঁ, আপনার জমে থাকা রিওয়ার্ড পয়েন্টগুলি কীভাবে ব্যবহার করবেন বা ক্যাশব্যাক (Cashback) হিসেবে কীভাবে স্টেটমেন্ট ক্রেডিট করবেন তার নিয়মেই এবার কড়াকড়ি আনতে চলেছে দেশের রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি। মূলত রিওয়ার্ড রিডেম্পশন পলিসিতে এই বদল আনা হচ্ছে। জেনা নিন বিস্তারিত।

মাসিক রিডেম্পশন সীমায় বড়সড় পরিবর্তন

এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এক মাসে সর্বোচ্চ ৬০ হাজার রিওয়ার্ড পয়েন্ট পর্যন্ত স্টেটমেন্ট ক্রেডিট বিক্রি করতে পারবেন বলে জানানো হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার কাছে যদি ৮০ হাজার পয়েন্ট জমা থাকে, সেক্ষেত্রে ১ এপ্রিলের পর থেকে আপনি এক মাসে পুরোটা ভাঙতে পারবেন না। অর্থাৎ ৬০ হাজার পয়েন্ট পয়েন্ট রিডিম করা যাবে, আর বাকি ২০ হাজার পয়েন্ট পরের মাসের জন্য তুলে রাখতে হবে।

৪ হাজারের গুণিতকে রিডিম

এবার থেকে নির্দিষ্ট কিছু কার্ডের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে হলে তা অবশ্যই ৪ হাজারের গুণিতক হতে হবে বলে জানানো হয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে। অর্থাৎ, আপনি চাইলে ৩৫০০ বা ৫৫০০ এর মতো অসম্পূর্ণ সংখ্যায় পয়েন্ট রিডিম করতে পারবেন না। অবশ্যই তা ৪ হাজারের গুণিতকে করতে হবে। যেমন ৮ হাজার, ১২ হাজার, ১৬ হাজার ইত্যাদি অনুপাতে পয়েন্ট ব্যবহার করতে পারবেন।

প্রিমিয়াম কার্ড গ্রাহকদের জন্য বড়সড় ছাড়

এক্ষেত্রে জানিয়ে রাখি, ভারতীয় স্টেট ব্যাঙ্কের এই নতুন সীমাবদ্ধতা সবার জন্য নয়। বরং, যারা সংস্থার প্রিমিয়াম ক্যাটাগরির কার্ড ব্যবহার করেন, তারা এবার থেকে মাসিক সীমার আওতায় বাইরে থাকবেন। অর্থাৎ বলতে গেলে, প্রিমিয়াম কার্ডধারীরা আগের মতো নিজেদের পয়েন্ট ব্যবহার করার সুবিধা পাবে। কিন্তু যারা সাধারণ কার্ড ব্যবহার করে, তাদের ক্ষেত্রে এবার এই পরিবর্তনগুলি আসছে।

আরও পড়ুন: তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল কমিশন, নাম আছে কিনা কীভাবে দেখবেন?

কীভাবে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করবেন?

সংস্থার পক্ষ থেকে এই রিওয়ার্ড রিডিম করার সহজ পদ্ধতিও জানিয়ে দেওয়া হয়েছে। এর জন্য প্রথমে এসবিআই কার্ড মোবাইল অ্যাপে লগইন করতে হবে। তারপর মেনু থেকে ‘More’ অপশনটিতে যেতে হবে। এরপর সেখানে ‘Rewards’ সেকশনে নির্বাচন করতে হবে। তারপর ‘Redeem’ অপশনে ক্লিক করে আপনার পছন্দের ভাউচার এবং প্রোডাক্ট কার্টে যোগ করে নিতে পারবেন। আর সবশেষে চেক আউট করে নিজের অর্ডার সম্পন্ন করতে হবে।

google button